সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে এর আগে অনেক কিছু তৈরি হয়েছে৷ তা বলে আস্ত একটা বিমান কি তৈরি হতে পারে? ভাবনাটা ছিল প্রযুক্তিবিদদের মনে৷অবশেষে বাস্তব হল ‘থ্রি-ডি প্রিন্টেড’ বিমানও৷ বিশেষ এই বিমানটির নাম দেওয়া হয়েছে ‘থর’৷
আকারে, প্রকৃতিতে কেমন এ বিমান? লম্বায় ১৩ ফুটের একটু কম৷ ওজন ২১ কিলোগ্রাম৷ এ বিমানে কোনও জানলা নেই৷ বার্লিনে আন্তর্জাতিক এরোস্পেস প্রদর্শনীতে দেখা মিলল এই বিশেষ মডেলের বিমানটির৷ এভিয়েশন বা উড়ান ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তারই একটি নমুনা মিলল এই থ্রি-ডি প্রিন্টেড বিমানে৷ এটি তো মডেল মাত্র৷ যাত্রী পরিষেবা দেওয়ার মতো একটি বিমান এভাবে তৈরি করা যায় কি না, চলছে সে ভাবনাও৷ ‘থর’ তৈরির দায়িত্ব ছিল যাঁদের উপর, তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই৷ থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তিকে কতখানি জনমুখী করে তোলা যায়, তারই পরীক্ষা করতে এই মডেল বিমানটি তৈরি করা হয়েছে বলেও জানান তাঁরা৷ প্রধান প্রযুক্তিবিদ গুন্নার হাসি সে ইঙ্গিত দিয়েই জানান, এই প্রযুক্তি সফল হলে এভিয়েশনের ছবিটাই ভবিষ্যতে বদলে যাবে৷ থরের উড়ানের আয়োজন তিনিই করেছিলেন৷ এবং, এ কাজের সাফল্যে তিনি সন্তুষ্ট৷ তাই আগামিদিনে এর সফল উড়ান নিয়েও তিনি আশাবাদী৷
থরের ভবিষ্যৎ কী হবে, তার জন্য এখনও বেশ খানিকটা সময়ের অপেক্ষা৷ তবে প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্র ছিল থর-ই৷
সর্বশেষ খবর
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!
-
কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর