সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পাইরেসি ওয়েবসাইটের কর্ণধার সন্দেহে এক ইউক্রেনিয়ান নাগরিককে গ্রেফতার করল মার্কিন পুলিশ৷ Kickass Torrents নামে ওই ওয়েবসাইটের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারেরও অধিক মূল্যের অধিক সিনেমা, মিউজিক ভিডিও পাইরেসির অভিযোগ রয়েছে৷
ধৃত অভিযুক্তের নাম আর্টেম ভলিন(৩০) বলে জানা গিয়েছে৷ ইউক্রেনের খারকিভের বাসিন্দা ওই ব্যক্তিকে পোল্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সংবাদসংস্থা এএফপি সূত্রে৷ ভলিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি Kickass Torrents বা KAT-এর কর্ণধার৷ যে ওয়েবসাইট গত কয়েক বছরের Pirate Bay-সহ অন্যান্য ওয়েবসাইটকেও জনপ্রিয়তায় ছাপিয়ে গিয়েছে৷
সিনেমা, ভিডিও গেমস, টেলিভিশন প্রোগ্রাম, মিউজিক ভিডিও ডাউনলোডের নিরিখে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট KAT৷ শুধু তাই নয়, জনপ্রিয়তার বিচারে সমস্ত ওয়েবসাইটের মধ্যে KAT রয়েছে ৬৯তম স্থানে৷ মার্কিন আদালতের আইনজীবী জানিয়েছেন, বেআইনি ফাইল শেয়ারিং ওয়েবসাইট চালিয়ে ভলিন ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি করেছেন৷ দেশজুড়ে ছড়ানো ওই ওয়েবসাইটের সার্ভার ব্লক করেও তাঁর টিকি খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ শেষ পর্যন্ত পোল্যান্ড থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁর দাবি, ভলিন এই শতাব্দীর সবচেয়ে কুখ্যাত সাইবার-ক্রিমিনাল৷ পুলিশ সূত্রে খবর, জানা গিয়েছে, ভলিনের আইফোন ও আই-ক্লাউড অ্যাকাউন্ট ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে