সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে থাকা সব জঙ্গিঘাঁটি অবিলম্বে বন্ধ করে দিতে এবং জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ফের সে দেশের সরকারকে অনুরোধ করল আমেরিকা৷
সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং মদত দেওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে একঘরে করার আহ্বান জানিয়েছিলেন তিনি৷ বিদেশমন্ত্রীর ওই বক্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের উদ্দেশে আমেরিকার এদিনের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ হোয়াইট হাউসের সহকারি মুখপাত্র মার্ক টোনার এদিন বলেছেন, “আমরা বিশ্বাস করি পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে৷ কিন্তু এই লড়াইয়ে তাদের আরও সক্রিয় হতে হবে৷ জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানকে আরও সক্রিয় করে তোলাই আমাদের লক্ষ্য৷ আমরা চাই, সব জঙ্গি সংগঠন বিশেষত যারা তাদের প্রতিবেশী দেশগুলিতে নাশকতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে পাকিস্তান৷ সেদেশে থাকা জঙ্গিদের সব গোপন ঘাঁটি বন্ধ করে দেবে পাক সরকার৷”
উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ জম্মু-কাশ্মীরের উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে৷ এই হামলার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলেছে নয়াদিল্লি৷ অন্যদিকে ইসলামাবাদ যথারীতি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?