মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে না হলেও হরমুজে ইরান-আমেরিকা (America-Iran) ‘যুদ্ধ’ অব্যাহত রয়েছে। গতকাল সেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস পরপর তিনটি জাহাজে হামলা চালায়। একদিন পর জ্বালানি তেল চোরাচালানের অভিযোগে একটি ইরানমুখী তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল আমেরিকা। ট্যাঙ্কারটি গায়ানার পতাকাবাহী। আগের নাম ছিল ফিনিক্স।
ভারত মহাসাগরের যে অঞ্চলে আগের ইরানি জাহাজটি তিফানিকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এবারও সেখনেই ইরানের সঙ্গে সম্পর্কিত তেলের ট্যাঙ্কারটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। মার্কিন নৌসেনা একটি একটি ভিডিও প্রকাশ্যে এনেছে, যেখানে দেখা গিয়েছে ইরানি ট্যাঙ্কারটির দখল নেওয়া হচ্ছে। ওই ভিডিওর নাম দেওয়া হয়েছে ‘ম্যাজেসটিক এক্স’। একটি বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, “আমরা (ইরানের) অবৈধ নেটওয়ার্কগুলিকে ব্যাহত করতে, তাদের সাহায্য প্রদানকারী জাহাজগুলিকে আটকাতে বিশ্বব্যাপী সামুদ্রিক অভিযান অব্যাহত রাখব।”
উল্লেখ্য, ইসলামি প্রজাতন্ত্রের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানে অপরিশোধিত তেল চোরাচালানের দায়ে ২০২৪ সালেও মার্কিন ট্রেজারি বিভাগ জাহাজটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজে (Strait Of Hormuz) হামলা চালিয়েছে ইরান। দু’টি পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর পর সেগুলি বাজেয়াপ্ত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জাহাজদু’টির নাম যথাক্রমে ‘এপামিনোডস’ এবং ‘এমএসসি ফ্রান্সেসকা’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’