‘তোমারে বধিবে যে, গোপনে বাড়িছে সে।’ আমেরিকা যখন ইরান-সহ গোটা বিশ্বে ‘দাদাগিরি’ ফলাচ্ছে, সেই সময় তাদের নাকের তলায় পরমাণু শক্তিতে সমৃদ্ধ হচ্ছিল খোদ ভেনেজুয়েলা! মাদুরোকে অপহরণের পর দ্বীপরাষ্ট্র ভেনেজুয়েলা এখন কার্যত আমেরিকার নিয়ন্ত্রানাধীন। সেখানেই অভিযান চালিয়ে ১৩.৫ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম বাজেয়াপ্ত করল আমেরিকা। ৩৪ বছর ধরে বন্ধ হয়ে থাকা এক রিঅ্যাক্টরের মধ্য থেকে উদ্ধার করেছে মারণ বোমা তৈরিতে ব্যবহৃত এই ইউরেনিয়াম। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
মার্কিন জ্বালানি বিভাগের রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি স্থাপনায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এই ইউরেনিয়াম। সেখান থেকে সেগুলি আমেরিকার সাউথ ক্যারোলিনায় নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযান আমেরিকা, ব্রিটেন ও পরমাণু নজরদারি সংস্থা আইএইএ দ্বারা পরিচালিত হয়। মার্কিন সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মতে, এই অভিযান আমেরিকা তো বটেই দক্ষিণ আমেরিকার দেশগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সংস্থার দাবি অনুযায়ী, ভেনেজুয়েলার আরভি-১ গবেষণা চুল্লিটি কয়েক দশক ধরে পারমাণবিক গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছিল। ১৯৯১ সালে গবেষণা বন্ধ হয়ে যাওয়ার পরেও সেখানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রাখা হয়েছিল।
আরও পড়ুন:
ভেনেজুয়েলার আরভি-১ গবেষণা চুল্লিটি কয়েক দশক ধরে পারমাণবিক গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছিল। ১৯৯১ সালে গবেষণা বন্ধ হয়ে যাওয়ার পরেও সেখানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রাখা হয়।
মার্কিন আধিকারিকদের মতে, অভিযান চালিয়ে ইউরেনিয়াম উদ্ধারের পর ৬ সপ্তাহেরও কম সময়ে ইউরেনিয়ামগুলি বিশেষ কন্টেনারে গোছানো হয়। এরপর সড়কপথে সেগুলিকে ১০০ মাইল দূরে বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ব্রিটিশ নিউক্লিয়ার ট্রান্সপোর্ট সলিউশনস সংস্থার জাহাজে করে আমেরিকাতে পাঠানো হয়। এই ইউরেনিয়াম সাউথ ক্যারোলিনার রিভার নিউক্লিয়ার সাইটে প্রক্রিয়াজাত করা হবে।
তবে ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা হলেও ইরান নিয়ে সমস্যা এখনও মেটেনি। আমেরিকার মূল লক্ষ্য হল ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করা। পাশাপাশি মার্কিন দাবি অনুযায়ী, ইরানে ৪০৮ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে সে প্রস্তাব খারিজ করেছে তেহরান। এই ডামাডোলের মাঝেই এবার ভেনেজুয়েলা থেকে উদ্ধার হল ১৩.৫ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী