সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪-য় ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে ১৪বার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি। সূত্রের খবর, বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল চিন এবং কথা হয় দু’দেশের মধ্যে সামরিক বোঝাপড়া বাড়ানোর বিষয়েও৷
Delighted to meet PM @AbeShinzo in the picturesque prefecture of Yamanashi. pic.twitter.com/exqIXIiStw
Advertisement— Narendra Modi (@narendramodi) October 28, 2018
[চরম সিদ্ধান্ত, সুপ্রিম নির্দেশে পাকিস্তানে বন্ধ ভারতীয় অনুষ্ঠানের সম্প্রচার]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতকে জাপানের বিশ্বাসযোগ্য বন্ধু বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী শিনজো আবে৷ এশিয়া মহাদেশে যেভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করছে চিন৷ তার মোকাবিলায় ভারত ও জাপানের একসঙ্গে লড়াইয়ের বার্তা দেন তিনি৷ দুই দেশকে একসঙ্গে ‘উইনিং কম্বিনেশন’ বলে আখ্যা দেন জাপানের প্রধানমন্ত্রী৷ দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিনের হাঁকডাক কমাতে ভারত-জাপানের সামরিক শক্তি আরও মজবুত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর৷ পাশাপাশি, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করে নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ এবং পর্যটনের বিষয়ে আরও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে৷
[চরম ইহুদি বিদ্বেষের কারণেই পিটসবার্গে হামলা, জানাল এফবিআই]
প্রধানমন্ত্রীর স্বপ্নের বুলেট ট্রেন, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদি একাধিক প্রকল্পকে সাফল্যমণ্ডিত করে তুলতে অগ্রণী ভূমিকা করেছে জাপান৷ এজন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোদি৷ ইয়ামানাশির মাউন্ট ফুজি হোটেলে সাক্ষাৎ করেন দুই রাষ্ট্রনেতা৷ শিনজো আবেকে দেশীয় হস্তশিল্পের একটি সরঞ্জাম ও রাজস্থানের মার্বেলের তৈরি বাটি উপহার দেন মোদি। সূত্রের খবর, এরপর রাজধানী টোকিওতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। বৈঠক করবেন সেদেশের শিল্পপতিদের সঙ্গেও৷
Extremely grateful to PM @AbeShinzo for the warm reception at his home. I am truly honoured by this gesture.
PM Abe also taught me the Japanese way of eating food using chopsticks! pic.twitter.com/A4Gr27rPtd
— Narendra Modi (@narendramodi) October 28, 2018
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি