সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ইমরান আমার সঙ্গে যা করেছেন, তা যেন গোটা পাকিস্তানের সঙ্গে না করেন৷” প্রাক্তন স্বামীর বিষয়ে কথা বলতে গিয়ে এমন কথাই বলে ফেললেন তাঁর স্ত্রী রেহাম খান৷ একটি বেসরকারি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি প্রাক্তন স্বামীর বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন৷ প্রাক্তন স্বামীর বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, “মজা করে স্বামীর কাছে বিবাহবার্ষিকীর উপহার চেয়েছিলাম৷ কিন্তু তিনি আমায় উপহারের বদলে ডিভোর্স দিয়েছেন৷”
রেহামের এহেন বক্তব্যের ফলে যে প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান খানের ভাবমূর্তি ধাক্কা খেল তা আর বলার অপেক্ষা রাখে না৷ প্রসঙ্গত, ইমরান এবং সাংবাদিক রেহামের বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাসের জন্য৷ এরপরই ব্যক্তিগত অশান্তির কারণে রেহামের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ইমরানের৷
সর্বশেষ খবর
-
কালীঘাট সূত্রই শেষ করবে দলকে! একুশের মঞ্চে মমতার সঙ্গে ‘ঝগড়া’র পর বিস্ফোরক কল্যাণ
-
অনশনের ২৭ দিন, অসুস্থ সোনমকে দেখতে মাঝরাতে হাসপাতালে জেপি নাড্ডা, জিতেন্দ্র
-
এবার রাষ্ট্রসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?
-
ইরান যুদ্ধে মধ্যস্থতার ‘দাম’, আমেরিকার থেকে ১০ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য চাইল পাকিস্তান
-
প্রাণের বাইকই কাড়ল প্রাণ! গতির বলি কলকাতার রাইডার দেবাহুতি