সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের গুলশানে হামলার পরই আইএস তাদের হুমকির বার্তায় বলেছিল, এবার থেকে একজন করে জঙ্গি বিভিন্ন স্থানে হামলা চালাবে৷ এদিন ফ্রান্সের নিসে যেভাবে একজন জঙ্গি লরি দিয়ে পিষে মানুষ খুন করল, তারপর আইএসের সেই হুঁশিয়ারি নতুন করে আতঙ্ক তৈরি করল৷ এতদিন বিস্ফোরণ ঘটিয়ে, আত্মঘাতী হামলা চালিয়ে, নির্বিচারে গুলি করে বা কোনও স্কুল-শপিং মলে পণবন্দি করে নাশকতা চালাত জঙ্গিরা৷
কিন্তু এদিন তার কোনওটাই করেনি৷ ট্রাক দিয়ে পিষে নাশকতা চালানোর পর সম্ভবত বিস্ফোরণ ঘটানো লক্ষ্য ছিল জঙ্গির৷ কিন্তু শেষ মুহূর্তে পুলিশ ও নিরাপত্তারক্ষীর সঙ্গে গুলির লড়াইয়ে সে মারা যায়৷ যেভাবে বিস্ফোরকভর্তি ট্রাক দিয়ে হামলা চালানো হল সেই বিষয়টিও ভাবাচ্ছে ফ্রান্সকে৷ ফরাসি সরকারের তরফে জানানো হয়েছে, জনবহুল এলাকায় এইভাবে হামলা হওয়ায় প্রথমে বুঝে উঠতে একটু সময় লেগেছিল৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মনে হচ্ছিল৷ কিছুক্ষণের মধ্যে বিষয়টি স্পষ্ট হয় যখন দেখা যায় চালক(জঙ্গি) মুখ ঢেকে গাড়ি চালাচ্ছে৷
সর্বশেষ খবর
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ
-
ভোটকোশীতে চোখের সামনে মৃত্যু! চালকের বুদ্ধিতে বেঁচে বাড়ি ফিরলেন সিউড়ির সন্দীপরা
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের

