সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের ধৌলাগিরি শৃঙ্গ জয় করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পর্বতারোহীদের একটি দল৷ তুষার ধসে চাপা পড়ে ৯ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে৷ ৫ পর্বতারোহী ও ৪ জন শেরপা৷ কোনওমতে প্রাণ বেঁচেছেন বাকি অভিযাত্রীরা৷
[ মাঝ আকাশে বিকল মহাকাশযান, কোনওক্রমে প্রাণরক্ষা দুই নভশ্চরের]
পশ্চিম নেপালের ধৌলাগিরি পর্বত৷ উচ্চতা ৮,১৬৭ মিটার৷ পাহাড়ি পথে পদে পদে বিপদ৷ পর্বতারোহী বলেন, অন্য অনেক পাহাড়ের থেকে ধৌলগিরির উচ্চতা কম৷ কিন্তু, পাহাড়ের ঢালটি অত্যন্ত খাড়াই৷ তাই ধৌলাগিরি শৃঙ্গ আরোহণ করা খুবই চ্যালেঞ্জিং৷ বস্তুত, ধৌলাগিরি অভিযানে গিয়ে বহুবার দুর্ঘটনার কবলে পড়েছেন পর্বতারোহীরা৷ তবে তা বলে অভিযান থেমে থাকেনি! ফের দুর্ঘটনার ঘটল৷ জানা গিয়েছে, ধৌলাগিরি পর্বতমালার মাউন্ট গুরজারে অভিযান গিয়েছিল কোরিয়ার অভিযাত্রীদের একটি দল৷ শুক্রবার তাঁরা যখন বেসক্যাম্পে অপেক্ষা করছিলেন, তখন আচমকাই তুষারধস নামে৷ ৪ চারজন শেরপা-সহ ধসে চাপা পড়েন অভিযাত্রী দলের ৫ সদস্যরা৷ বাকিরা কোনওমতে প্রাণ বেঁচেছেন৷
বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ নেপালের ধৌলাগিরি৷ বছর দুয়েক আগে ধৌলাগিরি অভিযানে গিয়ে মারা গিয়েছিলেন এভারেস্টজয়ী বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্য৷ বছর পাঁচেক এই পর্বতে অভিযানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন আর এক এভারেস্টজয়ী বাঙালি পর্বতারোহী বসন্ত সিংহরায়৷ প্রায় দু’দিন নিখোঁজ ছিলেন তিনি৷ শেষপর্যন্ত ধৌলাগিরির চার নম্বর বেসক্যাম্পের কাছ থেকে বসন্ত সিংহরায়কে উদ্ধার করেন শেরপারা৷
[ মুসলিমদের উপর নয়া নিষেধাজ্ঞা চিনে, ‘মুখ ফিরিয়ে’ তাবড় ইসলামিক দেশ]
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা