সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল খ্রিস্টান সমাজ৷ রোমান ক্যাথলিক সমাজের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের পদত্যাগেরও দাবি উঠেছে বিভিন্ন মহলে৷ এমত পরিস্থিতিতে বৌদ্ধ শিক্ষকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সরব হলেন তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দলাই লামা৷ জানালেন, এই ঘটনা তাঁর কাছে নতুন কিছু নয়৷ ১৯৯০ থেকে বৌদ্ধ স্কুলগুলির শিক্ষকদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ তাঁর কানে আসছে৷
[স্ত্রী-কে কাঁধে নিয়ে হাঁটলেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী! কেন জানেন?]
বর্তমানে চারদিনের জন্য নেদারল্যান্ডে গিয়েছেন দলাই লামা৷ সেখানে যৌন নির্যাতনের শিকার হওয়া বহু মহিলার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷ প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে বৌদ্ধ স্কুলগুলির শিক্ষকদের বিরুদ্ধে৷ তাঁদের অভিযোগ, বৌদ্ধধর্মকে পবিত্র মনে করলেও তাঁদের সেই ধারনা ভুল প্রমাণিত হয়েছে৷ তাঁদের সঙ্গে নির্যাতন করার পরেও এখনও মুক্ত রয়েছেন অভিযুক্ত৷ স্বাধীন ভাবে ঘুরে বেরাচ্ছে তারা৷ ফলে বৌদ্ধধর্মের উপর থেকে বিশ্বাস হারাচ্ছেন তাঁরা৷
[সমাজকর্মীদের গ্রেপ্তারি ঘিরে উত্তপ্ত লাহোর, প্রশাসনের বিরুদ্ধে পথে পড়ুয়ারা]
এরপরেই যৌন নির্যাতনের ঘটনায় মুখ খোলেন দলাই লামা৷ জানান, ১৯৮৩-এ তিনি প্রথম এমন ঘটনার অভিযোগ পান৷ বৌদ্ধ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন ভারতের ধরমশালার এক মহিলার৷ এরপর থেকে একাধিকবার তাঁর কানে এসেছে এমন অভিযোগ৷ তিনি আরও বলেন, যারা এমন ঘটনার সঙ্গে যুক্ত থাকেন তারা কোনও জাতি বা ধর্মের হন না৷ তাদের পরিচয় একটাই, তারা অপরাধী৷ এর বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতেও অনুরোধ করেন এই আধ্যাত্মিক ধর্মগুরু৷
সর্বশেষ খবর
-
‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা