সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এগারো মাসের ছেলের পিছনে ছ’ইঞ্চি লম্বা লেজ৷ জন্মের সময় হতবম্ব হয়ে গেলেও পরে মা অভ্যস্ত হয়ে যান৷ ঠাকুমা মনে করতেন এই লেজই ভাগ্য বয়ে আনবে পরিবারে৷ কিন্তু শরীরের সায় দিল না চিনের ছোট্ট ‘ইয়াং ইয়াং’-এর৷ সেই কারণেই অস্ত্রোপচার করে বাদ দিতে হল তার ছ’ইঞ্চি লেজখানি৷
কারণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখা দিতে লাগল নানা শারীরিক সমস্যা৷ শৌচালয়েও প্রবল অসুবিধার সম্মুখীন হতে হত পরিবারের প্রিয় ‘ছোট্ট বাঁদর’-টিকে৷ নিম্নাঙ্গে জোরই পেত না সে৷ ডাক্তারকে দেখানো হলে তিনি বলেন, ‘ইয়াং ইয়াং’-এর লেজ আসলে তার অঙ্গবিকৃতি৷ যা মায়ের পেটে আকার পাওয়ার সময় থেকেই শুরু হয়৷ সেই কারণেই নিম্নাঙ্গে জোর পাচ্ছে না সে৷ অবিলম্বে এই লেজ বাদ না দিলে ভবিষ্যতে আরও সমস্যার সম্মুখীন হতে পারে ছোট্ট শিশুটিকে৷ সেই কারণেই অস্ত্রোপচার করা হয়৷ অস্ত্রোপচার সফল হয়েছে৷ এখন ইয়াং ইয়াং সুস্থ আছে বলেই খবর৷
লেজ নিয়ে জন্মগ্রহণের এই ঘটনা প্রথম নয় তবে বিরল বটে৷ এমনই এক ঘটনা ঘটেছিল ভারতের পাঞ্জাবেও৷ ১৩ বছরের আরশিদ আলি খানের লেজের দৈর্ঘ্য ছিল সাত ইঞ্চি৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার