সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তমনা ব্লগার, বৌদ্ধ সন্ন্যাসীদের পর ফের রক্ত ঝড়ল বাংলাদেশে৷ এবার দুষ্কৃতীদের নিশানায় চিকিৎসক৷ নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হল এক জনপ্রিয় হোমিওপ্যাথি চিকিৎসককে৷ নিহত চিকিৎসক সানাউর রহমানের বাড়ি কুষ্ঠিয়ায়৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন বছর আটান্নর সানাউর রহমান৷ তাঁর সঙ্গে ছিলেন বন্ধু কুষ্ঠিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সইফ উজ জামান৷ সেই সময় তাঁদের পথ আটকে দাঁড়ায় উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইক৷ বাইকে ছিল তিন সশস্ত্র যুবক৷ প্রত্যেকেরই মুখ কালো কাপড়ে ঢাকা ছিল৷ কিছু বুঝে ওঠার আগেই তারা চিকিৎসক এবং তাঁর বন্ধুকে এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপাতে থাকে৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সানাউর রহমান৷ আহত অধ্যাপক সইফকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ঢাকায়৷ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এই হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা৷ খ্রিস্টান ধর্মপ্রচারের অভিযোগে ওই হোমিওপ্যাথি চিকিৎসককে তারা হত্যা করেছে বলে জানিয়েছে আইএস৷ যদিও আইএসের দাবি অস্বীকার করে কুষ্ঠিয়ার পুলিশ সুপার প্রলয় চিশম জানিয়েছে, এই হত্যার পিছনে পারিবারিক কোন গন্ডগোল আছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার