সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় দিবসের উদযাপন আজ সারা বাংলাদেশ জুড়ে৷ নতুন সূর্যোদয়ের রঙে নিজেদের রাঙিয়ে নিচ্ছেন পড়শি দেশের মানুষ৷ কিন্তু ভিন্নমত লেখিকা তসলিমা নাসরিনের৷ বাংলাদেশের বিজয় দিবস পালনকে তীব্র কটাক্ষ করলেন তিনি৷ জানালেন, এ উদযাপন অর্থহীন৷
কেন এমন বিরুদ্ধ মত লেখিকার? তাঁর মতে বিজয় দিবস যে অর্থ নিয়ে দেশের কাছে আসার কথা ছিল তা হয়নি৷ আর তার প্রধান কারণ ধর্ম৷ তসলিমার মতে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশ করার সমূহ সম্ভাবনা ছিল সদ্যমুক্ত বাংলাদেশের৷ কিন্তু কোনও কারণে তা সম্ভব হয়নি৷ আর সেটাকেই বিজয় দিবসের ব্যর্থতা হিসেবে দেখছেন লেখিকা৷ এমনকী তাঁর দাবি, বাংলাদেশ এখন মিনি পাকিস্তানে পরিণত হয়েছে৷
বাংলাদেশে ব্লগার হত্যার ঘটনা থেকেই এ বিষয়ে সরব তসলিমা৷ ধর্মের গোঁড়ামিতেই পড়শি দেশে একের পর এক মুক্তমনাকে হত্যা করা হয়েছে৷ এই ধরনের ঘটনা যে সারা বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে বিরূপ বার্তা দিচ্ছে এমনটা বারবার বলে এসেছিলেন লেখিকা৷ আজ তাই দেশের মুক্তির দিনেই তাঁর মত, আসলে বাংলাদেশ আর একটা পাকিস্তান হিসেবেই পরিণতি পাচ্ছে৷
B’desh is celebrating meaningless victory day today.It was supposed to become a secular state but failed to do so.It is now a mini Pakistan.
— taslima nasreen (@taslimanasreen) December 16, 2016
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির