Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

লন্ডনে বাংলাদেশের ক্রীড়া উপমন্ত্রীর উপর হামলা বিএনপি সমর্থকদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে লন্ডনে এসেছেন আরিফ খান জয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০১৮, ১৩:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০১৮, ১৩:২৭

options
link
লন্ডনে বাংলাদেশের ক্রীড়া উপমন্ত্রীর উপর হামলা বিএনপি সমর্থকদের zoom

সুকুমার সরকার, ঢাকা: লন্ডনে আক্রান্ত বাংলাদশের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অভিযোগ, তাঁর উপর হামলা চালায় বিএনপি সমর্থকরা। এই ঘটনায় দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। হামলার তীব্র নিন্দা করেছে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ।

[হত্যা মামলায় খালেদা জিয়াকে সমন আদালতের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে লন্ডনে এসেছেন আরিফ খান জয়। শুরু থেকেই হাসিনার সফরের প্রতিবাদ করছে  বিএনপি-র লন্ডন শাখা। পালটা পথে নেমেছিল আওয়ামি লিগের সমর্থকরাও। তবে তারা হামলা করতে পারে এমন আশঙ্কা করেননি মন্ত্রী আরিফ। স্থানীয় সময় মতে বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। এদিন ওয়েস্টমিনস্টারে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিএনপি সমর্থকরা। পাশেই হাসিনার সমর্থনে জড়ো হয়েছিলেন আওয়ামি সদস্যরা। ওই পথেই সম্মেলনে যাচ্ছিলেন আরিফ। তখনই তাঁকে ঘিরে ধরে হামলাকারীরা। কোনওমতে পাশের একটি ব্যাংকে ঢুকে হামলা এড়িয়ে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন পুলিশকর্মীরা। হামলার সময় আরিফের সাহায্যে এগিয়ে আসেন কয়েকজন বিএনপি নেতাও। মুহূর্তে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বয়ে যায় নিন্দার ঝড়। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আপাতত জেলে রয়েছেন তিনি। তাঁর মুক্তির দাবিতে চরম প্রতিবাদের হুমকিও দিয়েছে দল। তবে আপাতত অনেকটাই থিতিয়ে গিয়েছে দলের প্রতিবাদী কর্মসূচি। দলীয় সূত্রে খবর, গত ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া জেলে যাওয়ার পর থেকে সপ্তাহে তিন-চারটি কর্মসূচি পালন করে আসছিল দলটি। সভা, সমাবেশ, মানববন্ধন, অবস্থান, লিফলেট বিতরণ, স্মারকলিপি প্রদান ও গণস্বাক্ষর সংগ্রহ করছিল বিএনপি। তবে জনসভার জন্য সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে তিন দফা ব্যর্থ হওয়ার পর আর কোনও কর্মসূচি নেয়নি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানান, কারও উসকানিতে পা দিতে ও হঠকারী কর্মসূচি নিতে নিষেধ করেছেন বেগম জিয়া। এই কারণেই শান্তিপূর্ণ কর্মসূচি চলছে।

[দুর্নীতি মামলায় জেরবার, ব্রিটিশ আইনজীবীর শরণাপন্ন খালেদা জিয়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.