সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ইস্যুতে বর্তমানের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন৷ কড়া সমালোচনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্ধ করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ বিরোধিতার তালিকায় ঠাঁই পেয়েছে, বিচার ব্যবস্থার উপর ট্রাম্পের চাপ বৃদ্ধি করার কৌশল থেকে দেশের পিছতে থাকা অর্থনৈতিক পরিস্থিতি৷ কটাক্ষ করা হয়েছে রিপাবলিকানদের বিভিন্ন নীতিকে৷
[ভারতকে ভরতুকি বন্ধের পথে আমেরিকা, তালিকায় রয়েছে চিনও]
দু’মাস পরেই মার্কিন মুলুকে শুরু হতে চলেছে অন্তর্বর্তীকালীন নির্বাচন৷ তারই প্রচার শুরু করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷ ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থনে শুক্রবার আরবানার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মুখোমুখি হন বারাক ওবামা৷ সেখানেই, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকানদের বিরুদ্ধে মুখ খোলেন তিনি৷ বক্তৃতার শুরু থেকেই ট্রাম্পের বিরুদ্ধে মারমুখী ছিলেন ওবামা৷ নাম না করে প্রথমে বলেন, সমগ্র দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন রিপাবলিকানরা৷ যার মূল কারণ একজনই৷ যাঁরাই তাঁর মতো ভাববে না, তাঁর মতো দেখতে হবে, তাঁর অমতে চলবে তাঁদের উপরেই নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসবে৷
[ভারতকে চাপে ফেলে নেপালের জন্য বাণিজ্যের দরজা খুলল চিন]
পাশাপাশি তিনি সমালোচনা করেন, সংবাদমাধ্যম ও দেশের বিচার ব্যবস্থার উপর ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বিস্তার করার প্রচেষ্টার৷ বলেন, দেশে যা ঘটছে তাই খবরে দেখান হচ্ছে৷ ট্রাম্পের শাসনকালে আমেরিকার অর্থনীতি নিম্নগামী বলে অভিযোগ করেন ওবামা৷ পাশাপাশি প্রশ্ন তোলেন তাঁর বিদেশ নীতি নিয়েও৷ প্রাক্তনের ছোঁড়া এই আক্রমণের একটিরও উত্তর দিতে চাননি ডন৷ নর্থ ডাকোটায় একটি নির্বাচনী প্রচারে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হয়৷ উত্তরে ওবামাকে কটাক্ষ করেন তিনি৷ জানান, প্রাক্তন প্রেসিডেন্টের বক্তৃতা শুনে তাঁর ঘুম পেয়ে গিয়েছে৷ ফলে বিষয়টি নিয়ে তেমন একটা বিব্রত নন তিনি৷
সর্বশেষ খবর
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও