সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথা ভেঙেই জনপ্রিয়তার শিখরে৷ দশ বছর ধরে সামলাচ্ছেন মার্কিন মুলুক৷ প্রথা ভাঙার সেই রীতি মেনেই পৌঁছে গেলেন ভিয়েতনামের রাস্তায়৷ প্রোটোকলের তোয়াক্কা না করে মনের সুখে ভিয়েতনামের বিখ্যাত ‘বুন চা’ বা পর্ক ন্যুডলস স্যুপ খেলেন বারাক ওবামা৷
স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকে ঢুকতে দেখে কার্যত চমকেই গিয়েছিলেন ৫৪ বছরের রেস্তোরাঁ মালকিন নগুয়েন থি লিয়েন৷ প্লাস্টিকের টুলে বসে তিনি যখন ‘বুন চা’ আনার নির্দেশ দিলেন, বিস্ময়ে প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন তিনি৷ তবে শেষ পর্যন্ত সবটাই ভালভাবে উতরে গিয়েছে৷
ওবামার সঙ্গী ছিলেন বিখ্যাত ‘শেফ’ ও খাদ্য সমালোচক অ্যান্টনি বোর্ডেইন৷ বিশ্বের বিভিন্ন হারিয়ে যাওয়া রান্নার রেসিপি-সহ একটি ট্রাভেল শো সঞ্চালনা করেন তিনি৷ খাওয়া সেরে লিমুজিনে উঠে বিদায় নেওয়ার আগে জনতার উদ্দেশে কিছুক্ষণ দাঁড়ান ওবামা৷ চারদিকে তখন মোবাইলে ফ্ল্যাশের ঝলকানি৷ যদিও উত্তেজনায় প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলতে ভুলে গিয়েছেন খোদ রেস্তোরাঁর মালকিন৷
আগেই চুক্তি সই করে ভিয়েতনামের বিরুদ্ধে সামরিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন সরকার৷ তারপরে ভিয়েতনাম সফরের ব্যস্ত সূচির ফাঁকে হ্যানয়ের একটি সাধারণ রেস্তোরাঁয় ওবামার ঢুকে পড়া নিয়ে দিনভর চর্চা চলেছে আন্তর্জাতিক মহল ও সোশ্যাল মিডিয়ায়৷
সর্বশেষ খবর
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা