সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাক হুসেন ওবামা- পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের তালিকায় উপরের সারিতেই উঠে আসে এই নাম৷ ‘জেড’-এর পরও যদি কিছু নিরাপত্তার ক্যাটেগোরি থাকে৷ তাহলে তার ঘেরাটোপেই থাকেন তিনি৷
কিন্তু দুই বার মার্কিন মসনদে বসেও ওবামার মনের কোনে রয়ে গিয়েছে একটি দুঃখ৷ যা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়৷ কী সেই দুঃখ? ভারতে এসেছেন, অথচ স্বচক্ষে তাজমহল দেখতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট৷
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সৌজন্যে সারা বিশ্বের অনেক স্থানই দেখেছেন ওবামা৷ তবে মনের কোণে হামেশাই ইচ্ছে ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের দর্শন পাওয়া৷ ২০১৫ সালে যখন ভারতে এসেছিলেন৷ স্বপ্নপূরণের দোরগোড়ায় এসেও ফিরে যেতে হয়েছে তাঁকে৷
সেই সময় সৌদি আরবের রাজা আবদুল্লার প্রয়াণের কারণে সফর কাটছাঁট করে চলে যেতে হয় সেখানে৷ তাই আজও অধরাই রয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বপ্ন৷ প্রেমের এই প্রতীক তাঁর দেখা হবে কি না, সেতো ভবিষ্যতই বলবে৷ তবে আশা ছাড়ছেন না ওবামা৷

সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১