ধুন্ধুমার যুদ্ধে ইরানের হামলায় নিহত হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তেমনই জল্পনা তৈরি হয়েছিল। তবে রবিবার সকালেই সেই জল্পনায় জল ঢেলেছিল নেতানিয়াহুর দপ্তর। এবার নিজের মৃত্যু জল্পনা ওড়ালেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী। যুদ্ধের মাঝেই কফি কাপ হাতে তিনি বলেন, “আমি কফির জন্য মরতেও রাজি।”
এই বিষয়ে আরও খবর
শুক্রবার নেতানিয়াহু এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তাঁকে ইজরায়েল-মার্কিন-ইরান সংঘাতের উপর একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। ভিডিওটির একটি নির্দিষ্ট মুহূর্তে নেতানিয়াহু ডান হাতে ছয়টি আঙুল দেখা গিয়েছে বলে দাবি। এরপরই বিভিন্ন রকম জল্পনা ছড়ায়। অনেকেই দাবি করেন, ভিডিওটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তার পরেই প্রশ্ন ওঠে, তবে কি ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন?
אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) March 15, 2026
এই পরিস্থিতিতে নিজের মৃত্যু জল্পনা ওড়ালেন খোদ নেতানিয়াহু। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, ‘আমি কফির জন্য মরতেও রাজি। দেশের জন্যও মরতে রাজি।’ এখানেই শেষ নয়। ভাইরাল হওয়া ভিডিওটি নিয়েও দিয়েছেন প্রতিক্রিয়া। ক্যামেরার সামনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজের দুই হাত নাড়িয়ে বুঝিয়ে দিয়েছেন, ওই ভিডিওর সঙ্গে ঠিক পার্থক্য কোথায়।



