সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নকশা থেকে নির্মাণ সম্পূর্ণ হয়ে যাত্রা শুরু করেছিল সেই ১৮৫৫ সালে৷ তার পর থেকে লন্ডনের আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে এলিজাবেথ টাওয়ার৷ লন্ডনবাসী যাকে ভালবেসে ডাকে বিগ বেন নামে৷ দেড়শো বছরেরও বেশি সময় ধরে লন্ডনবাসীর ঘুম ভাঙাচ্ছে ৯৬ মিটার লম্বা এই ক্লক টাওয়ার৷ এবার স্তব্ধ হতে চলেছে সেই ধ্বনি৷ না চিরকালের জন্য নয়, আগামী তিন বছরের জন্য৷
আসলে, ঐতিহ্যবাহী এই ঘড়িটির সংস্কার প্রয়োজন৷ সেই কারণেই সম্প্রতি বিল পাশ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে৷ এর জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ সেই কাজই শুরু করা হবে নতুন বছরের শুরু থেকে৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্লক টাওয়ারে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে৷
পার্লামেন্ট সূত্রে জানা গিয়েছে, শুধু সংস্কার নয় অনেকটাই নতুন করে সাজানো হবে বিগ বেনকে৷ ঘড়ির প্রযুক্তি আরও উন্নত করা হবে, পেন্ডুলামটিও সারানো হবে৷ একটি লিফটের ব্যবস্থা করা হবে ক্লক টাওয়ারের ভিতরে যাতে পর্যটকদের আর উপরে উঠতে কোনওরকম অসুবিধা না হয়৷ শেষবার ২০০৭ সালে সংস্কার করা হয়েছিল লন্ডনের গ্রেট বেল৷ সেবার কাজ চলেছিল প্রায় ন’মাস ধরে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার