সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে তিনি বিখ্যাত৷ তাঁর যে কোনও কাজ লক্ষ লক্ষ অনুরাগীরা প্রতিক্রিয়ায় ভরিয়ে দেন৷ তাই পরিকল্পনা করেছিলেন এমন কোনও কাজের, যা সকলকে হতবাক করবে৷ আর তা করতে গিয়েই প্রায় ১০০০ ফুট উঁচু বাড়ি থেকে ঝুললেন রুশ মডেল ভিকি ওডিন্টকোভা৷
বেশ কিছুদিন আগেই ভারচুয়াল দুনিয়ায় প্রকাশ করেছিলেন এই ছবি৷ যথারীতি তা ভাইরাল হয়ে পড়ে৷ ছবি দেখে সকলেই বিস্মিত৷ সেইসঙ্গে উঠেছিল দুটো প্রশ্নও৷ প্রথমত, শুধু জনপ্রিয়তার খাতিরে এভাবে জীবনের ঝুঁকি কেন নিলেন মডেল? তার উত্তর অবশ্য দেননি তিনি৷ কারণ এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত৷ তবে দ্বিতীয় প্রশ্ন তাঁর এই স্টান্টকেই সন্দেহের মুখে ফেলেছিল৷ বলা হচ্ছিল, নিশ্চয়ই যে ছবি দেখা গিয়েছে তার নেপথ্যে থেকে গিয়েছে বিশেষ কিছু কলাকৌশল৷ এই ধোঁয়াশা কাটাতেই সম্প্রতি ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন ওই মডেল৷ যেখানে দেখা যাচ্ছে, কোনও কৌশলই নেই৷ স্রেফ এক ব্যক্তির হাতে ভর রেখেই এতবড় ঝুঁকিটি নিয়েছিলেন তিনি৷
এই ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছে৷ কেউ এরকম ডেয়ারডেভিল কাজের প্রশংসা করেছেন৷ কেউবা আবার এখনও চালিয়ে যাচ্ছেন সমালোচনা৷ জনপ্রিয়তার খাতিরে এরকম ঝুঁকিবহুল কাজ অন্য অনেককেও উদ্বুদ্ধ করতে পারে৷ তাতে বিপদের সম্ভাবনা আরও বাড়বে, মত অনেকের৷ তবে এই সমালোচনা-পাল্টা সমালোচনার মধ্যেই নিজের কাজের ফলাফলটি পেয়ে যাচ্ছেন ওই মডেল৷ হু হু করে বাড়ছে তাঁর জনপ্রিয়তা৷ জীবনের ঝুঁকি নিয়ে এটাই তো চেয়েছিলেন তিনি৷
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল