Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

জনপ্রিয়তা বড় দায়! ১০০০ ফুট উঁচু বাড়ি থেকে ঝুললেন রুশ মডেল

দেখে নিন সেই রোমহর্ষক ভিডিও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ১০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ১০:০৮

options
link
জনপ্রিয়তা বড় দায়! ১০০০ ফুট উঁচু বাড়ি থেকে ঝুললেন রুশ মডেল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে তিনি বিখ্যাত৷ তাঁর যে কোনও কাজ লক্ষ লক্ষ অনুরাগীরা প্রতিক্রিয়ায় ভরিয়ে দেন৷ তাই পরিকল্পনা করেছিলেন এমন কোনও কাজের, যা সকলকে হতবাক করবে৷ আর তা করতে গিয়েই প্রায় ১০০০ ফুট উঁচু বাড়ি থেকে ঝুললেন রুশ মডেল ভিকি ওডিন্টকোভা৷

From reality Ph: @a_mavrin #MAVRIN #MAVRINmodels #VikiOdintcova @sashatikhomirov #Dubai

Advertisement

A post shared by Viki Odintcova (@viki_odintcova) on

বেশ কিছুদিন আগেই ভারচুয়াল দুনিয়ায় প্রকাশ করেছিলেন এই ছবি৷ যথারীতি তা ভাইরাল হয়ে পড়ে৷ ছবি দেখে সকলেই বিস্মিত৷ সেইসঙ্গে উঠেছিল দুটো প্রশ্নও৷ প্রথমত, শুধু জনপ্রিয়তার খাতিরে এভাবে জীবনের ঝুঁকি কেন নিলেন মডেল? তার উত্তর অবশ্য দেননি তিনি৷ কারণ এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত৷ তবে দ্বিতীয় প্রশ্ন তাঁর এই স্টান্টকেই সন্দেহের মুখে ফেলেছিল৷ বলা হচ্ছিল, নিশ্চয়ই যে ছবি দেখা গিয়েছে তার নেপথ্যে থেকে গিয়েছে বিশেষ কিছু কলাকৌশল৷ এই ধোঁয়াশা কাটাতেই সম্প্রতি ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন ওই মডেল৷ যেখানে দেখা যাচ্ছে, কোনও কৌশলই নেই৷ স্রেফ এক ব্যক্তির হাতে ভর রেখেই এতবড় ঝুঁকিটি নিয়েছিলেন তিনি৷

Full video (link in bio)! @a_mavrin #MAVRINmodels #MAVRIN #VikiOdintcova #Dubai

A post shared by Viki Odintcova (@viki_odintcova) on

এই ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছে৷ কেউ এরকম ডেয়ারডেভিল কাজের প্রশংসা করেছেন৷ কেউবা আবার এখনও চালিয়ে যাচ্ছেন সমালোচনা৷ জনপ্রিয়তার খাতিরে এরকম ঝুঁকিবহুল কাজ অন্য অনেককেও উদ্বুদ্ধ করতে পারে৷ তাতে বিপদের সম্ভাবনা আরও বাড়বে, মত অনেকের৷ তবে এই সমালোচনা-পাল্টা সমালোচনার মধ্যেই নিজের কাজের ফলাফলটি পেয়ে যাচ্ছেন ওই মডেল৷ হু হু করে বাড়ছে তাঁর জনপ্রিয়তা৷ জীবনের ঝুঁকি নিয়ে এটাই তো চেয়েছিলেন তিনি৷

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.