Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

বাংলাদেশে পোশাক কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ১৩

বাড়তে পারে মৃতের সংখ্যা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৭, ১৪:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৭, ১৪:৪৪

options
link
বাংলাদেশে পোশাক কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ১৩ zoom

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের একটি পোশাক কারখানায় ঘটা এক ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৩ জন শ্রমিকের। জখম হয়েছেন প্রায় ৫০ জন। সোমবারের এই ঘটনাটি ঘটে ঢাকার অদূরে ভাওয়াল পরগনায়। গাজিপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মহম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, কারখানাটির বয়লারে বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। এখনও কারখানার ভেতরে ধ্বংসস্তূপে মৃতদেহের সন্ধান করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা তা খুঁজে দেখা যাচ্ছে।

[ভারতকে খুশি করতেই আমেরিকা সালাউদ্দিনকে জঙ্গি তকমা দিয়েছে: পাকিস্তান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যে কাশিমপুরে ওই পোশাক কারখানায় বিস্ফোরণের কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত। ওই বিস্ফোরণের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে গাজীপুর জেলা প্রশাসন। এদিন তদন্ত কমিটির প্রধান ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম জানিয়েছেন, কারখানাটির বয়লার মেয়াদ উত্তীর্ণ ছিল। গত ২৪ জুন বয়লারটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তারপরও কর্তৃপক্ষ ওই বয়্লারটি ব্যবহার করছিল। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’-এর ডাইং সেকশনের চার তলা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাশের কটন ক্লাব, ইসলাম নিটওয়্যার, আলিম ফ্যাশন লিমিটেড, ডেল্টা ফ্যাশন, মাস্কো লিমিটেড-সহ ১০টি কারখানায় মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে।

[রমজান চলাকালীন মসজিদের ভিতরে এ কী করলেন যুবক!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.