Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
New York Airport

খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনা! নিউ ইয়র্ক বিমানবন্দরে দমকলের গাড়িতে বিমানের ধাক্কায় মৃত ২ পাইলট

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, লা গুয়ারদিয়া বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডা এক্সপ্রেসের যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে দমকলের একটি ট্রাকের। দুর্ঘটনায় বিমানে থাকা ১০০ যাত্রী আহত হয়েছিলেন। তাঁদের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পড়ে ছেড়ে দেওয়া হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৫:৪৬

options
link
খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনা! নিউ ইয়র্ক বিমানবন্দরে দমকলের গাড়িতে বিমানের ধাক্কায় মৃত ২ পাইলট zoom
Advertisement

নিউ ইয়র্কের বিমানবন্দরের (New York Airport) দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন দুই দমকল কর্মী। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, লা গুয়ারদিয়া বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডা এক্সপ্রেসের যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে দমকলের একটি ট্রাকের। দুর্ঘটনায় বিমানে থাকা ১০০ যাত্রী আহত হয়েছিলেন। তাঁদের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পড়ে ছেড়ে দেওয়া হয়। খানিক বাদেই বিমান সংস্থা এয়ার কানাডা এক্সপ্রেস নিশ্চিত করে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট এবং সহকারী পাইলটের। গুরুতর আহত দুই দমকল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, দুমড়মুচড়ে যাওয়ার বিমানের সামনের অংশ। বিমান এবং দমকলের গাড়ি থেকে আহতদের উদ্ধার করা হচ্ছে। প্রাথমিক ভাবে খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ বলা হচ্ছে। যদিও বিস্তারিত রিপোর্ট এখনও মেলেনি। মার্কিন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আপাতত লা গুয়ারদিয়া বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত করেছে। এই বিমানবন্দরমুখী সব উড়ান ঘুরিয়ে দেওয়া হয়েছে কেনেডি বিমানবন্দরের দিকে। 

উল্লেখ্য, রবিবার মাঝরাতে কানাডার মন্ট্রিল থেকে শতাধিক যাত্রী নিয়ে এয়ার কানাডা এক্সপ্রেস CRJ-900 নামে একটি বিমান নেমেছিল লা গুয়ারদিয়া বিমানবন্দরে। রানওয়েতে ঠিকমতো অবতরণও করে। কিন্তু তারপরই ঘটে যায় দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কারণে পিচ্ছিল রানওয়ে দিয়ে যাওয়ার পথে সামনে দাঁড়িয়ে থাকা দমকলের একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী বিমানটি, মুহূর্তে জ্বলে ওঠে দাউদাউ আগুন। হুলুস্থূল পড়ে যায় বিমানবন্দর জুড়ে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তা দেখে ভয়ে শিউরে উঠছেন অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামলাতে শুরু হয় কাজ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.