Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Brazil President Bolsonaro

দূরত্ববিধি না মেনে জনসভা করার অভিযোগ, ‘শাস্তি’র মুখে খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট

জনসভায় শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২১, ১০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২১, ১০:১৪

options
link
দূরত্ববিধি না মেনে জনসভা করার অভিযোগ, ‘শাস্তি’র মুখে খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডবিধি না মেনে বিপাকে খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট (Brazil President)। করোনা কালে (Corona) বিধিনিষেধ না মেনে জমায়েত করেছিলেন তিনি। আর তারই শাস্তিস্বরূপ জাইরে বলসোনারোকে জরিমানা করতে চলেছেন মারানহাও প্রদেশের প্রশাসন।

করোনার চরম ভয়াবহতার সাক্ষী থেকেছে ব্রাজিল। মৃত্যু মিছিল চলেছে এ দেশে। করোনায় মোট মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। কোভিডবিধি কার্যকর করা নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন বলসোনারো (Bolsonaro)। এমনকী, করোনা টিকার প্রতিও অনীহা প্রকাশ করেছেন তিনি। পরে অবশ্য খোদ প্রেসিডেন্টই করোনা আক্রান্ত হয়েছেন। তবু বিধিনিষেধ মানার পাটবালাই নেই তাঁর।

Advertisement

[আরও পড়ুন: কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ! আমেরিকায় কৃষ্ণাঙ্গ নির্যাতনের ভিডিও প্রকাশ্যে]

মারানহো প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে এই প্রদেশে গিয়েছিলেন বলসোনারো। সেথানে বহু মানুষের জমায়েত হয়। কিন্তু কারোর মুখে মাস্ক ছিল না। এমনকী, শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি। প্রেসিডেন্ট নিজেও মাস্ক পরেননি। দূরত্ববিধি মানেননি। মারানহো প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনের চোখে সকলেই সমান। তাই নিয়মভঙ্গ করায় প্রেসিডেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে জরিমানা করে হবে। সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যে প্রেসিজডন্টের অফিসে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিন সময় নিয়েছে বলসোনারোর অফিস।

ব্রাজিলের মারানহো প্রদেশে ভয়াবহ আকার নিয়েচিল করোনা সংক্রমণ। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। ১০০ জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। মাস্ক পরাও বাধ্যতামূলক। কিন্তু নিজের অনুষ্ঠানে একটি নিয়মও মানেননি বলসোনারো। উলটে ওই প্রদেশের গর্ভনর ডিনোকে ‘একনায়ক’ বলে কটাক্ষ করেছেন। অভিযোগ করেছেন, গায়ের জোরে এলাকায় স্বাস্থ্যসংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছেন। উল্লেখ্য, ব্রাজিলের এই প্রদেশে করোনা অতিসংক্রামক B.1.617 ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে।

[আরও পড়ুন: প্যালেস্তাইনের সমর্থনে মিছিলে হামলা, বোমা বিস্ফোরণে পাকিস্তানে নিহত অন্তত ৭]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.