সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় তৈরি সরকারি তহবিলের অর্থ তছরূপের অভিযোগ উঠেছিল। তল্লাশি চালাতে বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। নিজেকে বাঁচাতে অভাবনীয় এক কাণ্ড ঘটিয়ে ফেললেন ব্রাজিলের সেনেটর।
চিকো রডরিগেজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরে বলসোনারোর ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে করোনা তহবিলের ৩০ হাজার রিয়েলস তছরুপের অভিযোগ উঠেছে। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ৪ লক্ষ। পুলিশের হাত থেকে বাঁচতে কেউ বালিশ-বিছনার নিচে তো কেউ কেউ দেওয়ালের ভিতর টাকা লুকিয়ে রাখেন। কখনও কখনও বাথরুমের কমোডেও টাকা লুকিয়ে রাখার উদাহরণ মিলেছে। কিন্তু চিকো যা করলেন, তা একেবারই নজিরবিহীন।
[আরও পড়ুন : হিন্দুদের ঘৃণা করতে শেখাচ্ছে পাকিস্তানের স্কুল, রাষ্ট্রসংঘে অভিযোগ বালোচ নেতার]
পুলিশ সূত্রে খবর, তল্লাশি চলাকালীন নিজেকে বাঁচাতে সেই অর্থ অন্তর্বাসে লুকিয়ে ফেলেন চিকো। অবশ্য শুধু অন্তর্বাস নয়, দুই নিতম্বরে মাঝেও টাকা লুকিয়ে রেখেছিলেন বলে পুলিশের দাবি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিকো। পুলিশ জানিয়েছে, ব্রাজিলের উত্তর প্রান্তে রোরাইমো প্রদেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সরকারি তহবিল তৈরি হয়েছিল। সেই তহবিলের অর্থ ব্যক্তিগত খরচে চিকো ব্যবহার করছিলেন বলে অভিযোগ।
ঘটনা প্রসঙ্গে চিকো রডরিগেজ বলেন, পুলিশ নিজেদের কাজ করেছে। তাঁরা একটি অভিযোগের তদন্ত করছে, সেই ঘটনার আমার নামও জড়িয়েছে। তাই তাঁরা আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে। তিনি নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। পাশাপাশি নিতম্বে টাকা লুকিয়ে রাখার অভিযোও অস্বীকার করেছেন। এই ঘটনায় সংবাদমাধ্যমের উপর বেজায় চটেছেন জাইরে বলসোনারোও। তাঁর কথায়, “আমার সরকার কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। মিডিয়া মিথ্যা রিপোর্ট করছে।”
[আরও পড়ুন : রাজতন্ত্রের অবসানের দাবিতে প্রবল বিক্ষোভের জের, জরুরি অবস্থা থাইল্যান্ডে]
সর্বশেষ খবর
-
মাদক বাক্সে হালান্ডের ছবি! উদ্ধার কেজি কেজি কোকেন, সরগরম নেটদুনিয়া
-
নেতাজিকে অপমানে জিরো টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরই দায়ের ৬ এফআইআর, ধৃত ১
-
গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম
-
নিয়োগ দুর্নীতির তদন্ত শেষের পথে! হাই কোর্টে ১২ সদস্যের সিট ভাঙার আর্জি সিবিআইয়ের
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?