সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষকৃত্য সেরে ফেরার পথে উলটে গেল বাস। ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। আহতের সংখ্যা ৪। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেনিয়ায়।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাসটি কাকামেগা থেকে কিসুমু শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রীরা স্থানীয় এক বাসিন্দার শেষকৃত্য সম্পন্ন করে ফিরছিলেন। গন্তব্যের কাছাকাছি আসতেই ঘটে যায় অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাসে মোট ২৯ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই গোট ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের এক আধিকারিক বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। মৃতদের মধ্যে রয়েছেন ১০ জন মহিলা। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার