সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঙ্গলিক দোষ কাটাতে শাস্ত্রে গাছের সঙ্গে বিয়ের বিধান রয়েছে। কিন্তু কাম্বোডিয়ার এই বৃদ্ধা তো সবকিছুর উর্ধ্বে গিয়ে একটা বাছুরকেই বিয়ে করে বসলেন। তবে কোনও দোষ কাটাতে নয়, বরং প্রয়াত স্বামীর প্রতি ভালবাসার টানেই এই কাজটি করেছেন ৭৪ বছরের বৃদ্ধা কিম হ্যাং। শুনতে অবাক লাগলেও আদতে সত্যি এই ঘটনা। আর ওই বৃদ্ধার এহেন কীর্তিই খবরের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তাঁর কাণ্ড। ওই বৃদ্ধার বিশ্বাস, প্রয়াত স্বামীই গো-শাবকের রূপে ফিরে এসেছেন তাঁর কাছে।

ওই বৃদ্ধা জানিয়েছেন, গতবছর আচমকাই মারা যান তাঁর স্বামী। তারপর এই বছরে মার্চে নাকি তাঁর প্রয়াত স্বামীই বাছুর জন্মান। কিমের দাবি, তাঁর স্বামীর সব স্বভাবই নাকি পেয়েছে ওই পাঁচ মাসের বাছুর। হাবে-ভাবে নাকি অবিকল তাঁর স্বামীর মতোই ওই বাছুর। এমনকী বৃদ্ধার চাপাচাপিতে তাঁর পরিবারের সদস্যরাও কতকটা বাধ্য হয়েই নাকি বাছুরটিকে আপন করে নিয়েছে।

কাম্বোডিয়ার কারকেটি এলাকার ওই বাছুরকে দেখতে নাকি দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন। তবে বলা ভাল, কাম্বোডিয়া বৌদ্ধধর্ম প্রধান দেশ। আর বৌদ্ধধর্ম অনুযায়ী, মৃত্যুর পর মানুষের পুনর্জন্ম হয়। প্রসঙ্গত, বাছুরটি কোনও খাটালে থাকে না। বরং ওই বৃদ্ধার পরিবারের সঙ্গেই থাকে ওই অবলা জীব। বাছুরটিকে মানুষের মতোই খাবার খাওয়ানো, স্নান করানো সবই হয়। এমনকী ওই বৃদ্ধার প্রয়াত স্বামীর বালিশেই শুতে দেওয়া হয়। তবে পরিবারের নবীনদের বিশ্বাস, পাঁচ মাসের ওই বাছুর ওই বৃদ্ধারই স্বামী।
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের