সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজস্র দাবি, কথায় কথায় কর্মবিরতি। কখনও অতিরিক্ত নিরাপত্তার কথা ডাক্তারদের মুখে, কখনও বাড়তি বেতনের জন্য আন্দোলন। আর এসবের জেরে ভোগেন রোগী ও তাদের পরিজনরা। লাটে ওঠে চিকিৎসা পরিষেবা। ভারতবর্ষে এমন ঘটনা আকছার। কিন্তু কখনও শুনেছেন ডাক্তাররাই তাদের বেতন বৃদ্ধির প্রতিবাদ করছেন! উলটে বলছেন দেশের-দশের ভালর জন্য তাঁদের মাইনে কমানো হোক।
[সে এক অদ্ভুত মুহূর্ত! মাস্টারমশাই কাঁদছেন, আমারও চোখে জল]
একটুও চোখের ভুল নয়, বেতন কমানোর জন্যই পথে নেমেছেন কানাডার প্রায় ৮০০ চিকিৎসক। তাদের সঙ্গে জুড়েছেন আরও ২০০ জন ইন্টার্ন। এই ইস্যুতে তাঁরা রীতিমতো গণস্বাক্ষর করেছেন। যেখানে বলা হয়েছে তারা কোনওভাবেই বেতন বাড়াবেন না। কানাডার কিউবেক প্রদেশের ডাক্তাররা এই ছকভাঙা পথের পথিক। সবাই যখন মাইনের জন্য লড়াই করেন তখন কেন এমন উলটপুরাণ। ডাক্তাররা বলছেন, তাঁদের দেশের রোগী ও নার্সরা কষ্টের মধ্যে আছেন। এমন অবস্থায় তাদের নিজেদের জন্য বেতন বাড়ানো অর্থহীন। এর ফলে কানাডার সার্বিক উন্নয়ন নষ্ট হবে। বাড়বে বৈষম্য। তাঁদের সংযোজন, দেশে চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় রোগীদের প্রয়োজনীয় পরিষেবা পেতে হিমশিম খেতে হচ্ছে সরকার। এই সমস্যায় একমাত্র সমাধান নিজেদের পারিশ্রমিক কমানো। গত ২৫ ফেব্রুয়ারি এই সম্পর্কে একটি চিঠি প্রকাশ হয়। সেখানে দেখা যায় উত্তর আমেরিকার এই দেশটির ২১৩ জন প্র্যাকটিকাল ডাক্তার, ১৮৪ জন বিশেষজ্ঞ ডাক্তার, ১৪৯ জন আবাসিক মেডিক্যাল ডাক্তার এবং ১৬২ জন মেডিকেল ছাত্র এই কর্মসূচির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁরা একবাক্যে বলছেন, বর্ধিত বেতন জনস্বাস্থ্য খাতে যেন জমা করা যে অর্থে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন হবে। মঙ্গল হবে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের এবং রোগীরা আরও ভাল পরিষেবা পাবেন।
[পাসপোর্ট পরিষেবা দুয়ারে, বারাকপুর পোস্ট অফিসে চালু অফিস]
কানাডার ডাক্তারদের রোজগার মন্দ নয়। তাঁদের গড় আয় বছরে ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। শল্য চিকিৎসকদের রোজগার আরও বেশি। তাঁদের বাৎসরিক আয় প্রায় সাড়ে তিন লক্ষ ডলার। অনেকে অন্যান্য পরিষেবা দিয়ে আরও বেশি উপার্জন করে থাকেন। কিছু দিন কানাডার কুইবেক এলাকার চিকিৎসকদের সংগঠন বেতন নিয়ে সরকারের সঙ্গে কথা বলেছিল। এরপর চলতি মাসে ডাক্তারদের ১.৪ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কোষাগার থেকে বাড়তি প্রায় ৫৪০ কোটি ডলার খরচ হবে। এই পরিস্থিতিতে কানাডার মন্ত্রী গেইটান ব্যারেট বলেন, সব চিকিৎসকই বিষয়টা মানলে সরকার বেতন বাড়াবে না। কিন্তু অল্প সংখ্যক চিকিৎসক এতে রাজি। সংখ্যাগরিষ্ঠ চিকিৎসক বেতন বৃদ্ধির বিরোধিতা না পর্যন্ত সরকারের কিছু করণীয় নেই।
একটি আন্তর্জাতিক সমীক্ষা বলছে দুনিয়ার মধ্যে দুর্নীতিহীন দেশের তালিকায় কানাডার স্থান ৯ নম্বরে। সেখানে চিকিৎসা পরিষেবা নিয়েও তেমন কোনও অভিযোগ ওঠে না। কথায় কথায় ভাঙচুর হয় না হাসপাতাল, মার খান না ডাক্তাররা। কুইবেকের বাসিন্দারা বলছেন এই না হলে ডাক্তার। কেন এই পেশাকে আজও অন্য চোখে দেখা হয় তা ভালমতো বুঝিয়ে দিলেন প্রায় ৭০০ চিকিৎসক। তাঁদের এই ভূমিকা নিয়ে ধন্য ধন্য রব গোটা দেশে। এই পেশা কেন মানবিক তা কি অন্য ডাক্তাররা বুঝতে পারছেন?
[আকাশপথে আরও কাছে সিকিম, পাকিয়ং-এ প্রথম নামল অসামরিক বিমান]
সর্বশেষ খবর
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…
-
বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা মমতার, বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ
-
কেন বাতিল হল অন্নপূর্ণার আবেদন? খতিয়ে দেখতে বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা, আশ্বাস মন্ত্রীর
-
হোয়াটসঅ্যাপের নয়া ‘ইউজারনেম’ ফিচারে শঙ্কা, ব্যাখ্যা দিতে তিনদিন অতিরিক্ত সময় পেল মেটা
-
‘রাজনীতি করে দুর্নামই হয়েছে’, তৃণমূল ছেড়ে ভারতভ্রমণে ‘বীতশ্রদ্ধ’ ঝাড়গ্রামের প্রাক্তন কাউন্সিলর