সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’ ঘণ্টায় মেরে ফেলা যাবে মারণ ক্যানসার কোষকে৷ আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথিউ গোভিন জানিয়েছেন, স্তনের ক্যানসারের ক্ষেত্রে এই পতি প্রয়োগে ফল পেয়েছেন৷ নাইট্রোবেঞ্জ্যালডিহাইড নামে একটি রাসায়নিক ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে এটিকে কলায় (টিস্যু) পরিণত করা হচ্ছে৷ তারপর কোষকে একটি রশ্মির মাধ্যমে অ্যাসিডিক করে তোলা হয়৷ ফলে কোষটি আত্মঘাতী হয়৷ শরীরের সব কোষকে নয়, শুধুমাত্র টিউমারকেই আঘাত করে এই পতি৷ যেখানে কেমোথেরাপির ক্ষেত্রে শরীরের সব কোষই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ গবেষকরা জানিয়েছেন, দু’ ঘণ্টার মধ্যে ক্যানসার কোষগুলির ৯৫ শতাংশ মারা যায়৷ যদিও ক্যানসারের বহু রকমফের রয়েছে৷ কিন্তু সব ক্যানসার কোষেরই আত্মঘাতী প্রবণতা রয়েছে৷ সবচেয়ে মারাত্মক ক্যানসারগুলির মধ্যে ট্রিপল নেগেটিভ স্তন ক্যানসারেও গোভিন এই পতি ব্যবহার করেছেন৷
সর্বশেষ খবর
-
উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি! ‘সফল’ বৈঠক শেষে মোদিকে সর্বোচ্চ সম্মান
-
‘সবার জন্য শিক্ষা চাই দেশবিরোধী স্লোগান?’, যাদবপুরের দেওয়ালে চুনকাম নিয়ে প্রশ্ন শতরূপদের
-
পুজোর আগে দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে বিমানবন্দরের কাজ! নজরে একাধিক প্রকল্পও
-
৩ মাসের শিশুকে ‘মেয়াদোত্তীর্ণ’ ভ্যাকসিন, মৃত্যু! হুলস্থুল হরিণঘাটায়
-
মহাপ্রলয় গিলে খেয়েছে গোটা গ্রাম, কীভাবে ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচালেন এক শিক্ষক?