সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট একটা বিড়াল ছানা৷ কোনও কিছুতেই করে না মানা৷ দোকানের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে, আসতে-যেতে লোকেদের ডাকে৷ এইভাবেই নিউ ইয়র্কের চায়না টাউনের ছোট্ট দোকানটিতে ৯ বছরের চাকরিজীবন কাটিয়ে দিল বোবো৷ ছুটি একদিনও নেয়নি৷
রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বাদামি বিড়ালটিকে তুলে এনেছিলেন দোকানেরই এক কর্মী৷ শান্ত স্বভাবের বোবো সহজেই সবার ভালবাসার পাত্র হয়ে ওঠে৷ বোবোও আপন করে নেয় ছোট্ট দোকান ও তাতে আসা মানুষগুলোকে৷
রোজ সকাল হলেই নিজের স্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ে বোবো৷ ক্রেতাদের মাথা নেড়ে স্বাগত জানায়৷ মাঝেমধ্যে বাইরেও উকি মেরে দেখে নেয় পারিপার্শ্বিক প্রকৃতির হালচাল৷ দোকানের মালিক নিজের এই কর্মী নিয়ে বেজায় খুশি৷ বোবো ছাড়া নিজের দোকান ভাবতেই পারেন না তিনি৷ ক্রেতাদের মধ্যেও বেশ জনপ্রিয় মার্জারমশাই৷ সবাই এসে আদর করে যান তাকে৷ নিজের প্রাধান্য বেশ ভালই উপভোগ করে বোবো৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?