Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

অবশেষে স্পেন থেকে মুক্ত, স্বাধীনতা ঘোষণা কাতালুনিয়া পার্লামেন্টের

দীর্ঘদিনের দাবির ফল মিলল অবশেষে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০১৭, ০৭:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০১৭, ০৭:৪২

options
link
অবশেষে স্পেন থেকে মুক্ত, স্বাধীনতা ঘোষণা কাতালুনিয়া পার্লামেন্টের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছিল স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালুনিয়ার জনগণ। শুক্রবার সেই দাবিতেই সিলমোহর দিয়েই কাতালান পার্লামেন্ট স্বাধীনতার কথা ঘোষণা করে। রাজ্যে স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নিঃসন্দেহে কাতালুনিয়ার স্বাধীনতাকামী মানুষদের কাছে এ এক ঐতিহাসিক দিন। তবে এমন ঘোষণার পর স্পেনবাসীকে শান্ত থাকার আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।

[রোবট সোফিয়াকে নাগরিকত্ব উপহার সৌদি আরবের, কী প্রতিক্রিয়া যন্ত্রমানবের?]

এর আগে কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালুনিয়ায়। যার মধ্যে প্রায় ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষেই সুর চড়িয়েছিলেন। যদিও স্পেন সরকারের চোখে এই গণভোট ছিল বেআইনি ও অসাংবিধানিক। এমনকী কাতালুনিয়া সরকারকে ‘বিচ্ছিন্নতাবাদী সরকার’ আখ্যা দিয়ে ভোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ নিয়েছিল স্পেন সরকার। ফলে ঝামেলার আশঙ্কা ছিলই। হয়েও ছিল। ভোটগ্রহণের দিন চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার প্রভাব পড়েছিল ফুটবল মাঠেও। বার্সেলোনাকে খেলতে হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে স্বাধীনতার পক্ষে দাবি জানিয়ে শেষমেশ ফল মিলেছে ইতিবাচক। জানা গিয়েছে, কাতালান পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ভোট পড়েছে ৭০টি। আর বিপক্ষে ১০টি। যার জন্যই এমনটা সম্ভব হল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জেলের অবস্থা শোচনীয় তাই দেশে ফিরব না, মালিয়ার আজব সাফাই]

স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালুনিয়া। জনসংখ্যা ৭৫ লক্ষ। যার রাজধানী বার্সেলোনা। গত পাঁচ বছর ধরেই স্বাধীনতার কথা উঠছিল। অবশেষে স্বাধীনতা ঘোষণা করা হল। যদিও আন্তর্জাতিক কমিউনিটি এবং স্পেন এই স্বাধীনতা ঘোষণাকে মেনে নিচ্ছে না। ফলে কাতালুনিয়া পার্লামেন্টের এ ঘোষণা শুধুমাত্র সাংকেতিক বলেই মত রাজনৈতিক মহলের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.