সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের সফরে সোমবার ভারতীয় সময় ১০টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গার্ড অফ অনার’ দর্শিয়ে স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি৷ দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং পেট্রোপণ্যের রফতানি নিয়ে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে৷ এই সফরে ইরানে চাবাহার বন্দর তৈরির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে৷ একটু পরেই প্রধানমন্ত্রী বৈঠক করবেন হাসান রৌহানির সঙ্গে৷ মোদির সম্মানে রৌহানি সোমবার মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন৷ ইরানের কিংবদন্তি নেতা আয়াতোল্লা আলি খোমেইনির সঙ্গেও মোদি দেখা করবেন৷
(চিন-পাকিস্তানকে চাপে রাখতে ইরান সফরে মোদি)
গত ১৫ বছরে মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইরান সফরে এসেছেন৷ রবিবার মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী আলি তায়েবনিয়া৷ বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী স্থানীয় একটি গুরুদ্বারে যান৷ সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে দেখা করেন৷ পাশাপাশি, তিনি জানান, ভারতীয়রা বিশ্বের সকলের সঙ্গে মিশে যেতে পারেন৷
মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘কালামযান’
ইরান পৌঁছনোর আগেই প্রধানমন্ত্রী একাধিক টুইট করে ভারত-ইরান সম্পর্ক মজবুত করার কথা বলেছেন৷ বিশেষ করে দু’দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক, পারস্পরিক বিনিয়োগ, পরিকাঠামো, শক্তি সংক্রান্ত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং উভয় দেশের মানুষের মধ্যে আরও বেশি হার্দিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছেন মোদি৷ রৌহানি এবং খোমেইনির সঙ্গে দেখা করার সুযোগ দু’দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ চাবাহার বন্দর নির্মাণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফরে৷ এই গুরুত্বপূর্ণ বন্দর নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে তেহরান থেকে ভারতের তেল আমদানি দ্বিগুণ হবে৷ চাবাহার বন্দর নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সময় কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাহাজমন্ত্রী নীতিন গড়করিও সেখানে উপস্থিত থাকবেন৷ সম্প্রতি ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে গিয়েছে৷ দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করতে ইরানও আন্তর্জাতিক বাজারে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে৷ সেই সুযোগ কাজে লাগিয়েই প্রধানমন্ত্রী চান ভারত-ইরান সম্পর্ক বিশেষত বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক মজবুত করতে৷ এ প্রসঙ্গে মোদি বলেছেন, “ভারত-ইরান সর্বদা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার চেষ্টা চালিয়েছে৷ ইরানের দুঃসময়েও তেহরানের পাশে ছিলাম৷ চলতি পরিস্থিতিতে দু’দেশই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে৷ চাই বিভিন্ন ক্ষেত্রে ইরানে আরও বেশি বিনিয়োগ করতে৷”
দেখুন সেই ভিডিও:
WATCH: Ceremonial welcome for PM Narendra Modi in Tehran. #ModiInIranhttps://t.co/5RJWbCLel2
— ANI (@ANI_news) 23 May 2016
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার