সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওঁ নমঃ শিবায়… ওঁ গণপতয়ে নমঃ… দেশের যে কোনও মন্দিরেই হয়তো শোনা যায় এ গানের সুর। বিদেশেও কোনও কোনও মন্দিরে শোনা গেলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু তা বলে চার্চে বাজবে এই গান, তাও রাশিয়ায়! অবাক করা এ ঘটনা সম্ভব করে তুলল একটি রক ব্যান্ড।
চিরাচরিত প্রথায় অবশ্য এ মন্ত্র গাওয়া হয়নি। রক ব্যান্ডের মেজাজ ছিল গায়নে। কিন্তু তাতে ভক্তির এতটুকু কমতি ছিল না। এতটাই আত্মমগ্ন হয়ে শিবস্তোত্র পরিবেশন করেন ওই ব্যান্ডের গায়িকা যে, মন্ত্রমুগ্ধ হয়ে যান উপস্থিত সকলেই। তাঁরাও সকলে উচ্চারণ করতে থাকেন এ গান। আনন্দে হাততালি দিয়ে ওঠেন অনেকে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দেশের আধ্যাত্মসাধনার চেনা মন্ত্র বিদেশি চার্চে বাজতে শুনে উদ্বেলিত অনেকে। উচ্ছ্বসিত হয়ে অনেকে বলছেন, ইনক্রেডিবল ইন্ডিয়া বোধহয় একেই বলে!
দেখুন ভিডিও:
Rock band playing Om Namah Shivaya n ppl chanting in chorus inside a Russian church. Should bring smile to all Indians #IncredibleIndia pic.twitter.com/DLEQgyvbSZ
— Naina (@NaIna0806) January 4, 2017
পাপোশ হয়ে আমাজনে বিকোচ্ছে জাতীয় পতাকা, ক্ষুব্ধ দেশবাসী
নোবেল জিতলে মুখ্যমন্ত্রীর ইনাম ১০০ কোটি
সর্বশেষ খবর
-
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না ‘আনফিট’ বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা