সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের আমুদে মেজাজ নিমেষে পরিণত হল আতঙ্কে৷ রবিবার চিলিতে তীব্র ভূমিকম্পের পর জারি হল সুনামি সতর্কতা৷ স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিনের কম্পনের মাত্রা ৭.৬৷ কম্পন ও সুনামি আতঙ্কের জেরে হাজার হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দ্য গার্ডিয়ান সূত্রে খবর৷ হতাহতের খবর এখনও পর্যন্ত নেই৷
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য মোতাবেক, চিলির দক্ষিনে চিলো দ্বীপ কম্পনের কেন্দ্রস্থল৷ ভূপৃষ্ঠের প্রায় ৩৩ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়৷ তবে কম্পনের ফলে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাহীন হয়ে পড়েছে৷ শুধু চিলিতে নয়, কম্পন অনুভূত হয়েছে আর্জেন্টিনাতেও৷ চিলির ন্যাভাল ওশিয়ানোগ্রাফিক সার্ভিস সুনামি সতর্কতা জারি করেছে৷ এর আগেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে চিলিতে৷ ২০১০-এর ফেব্রুয়ারিতে ৮.৮ মাত্রার ভূমিকম্পে চিলিতে ৫২৪ জনের মৃত্যু হয়৷
সর্বশেষ খবর
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত