সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামাবাদে সদ্য নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে খুন করা হতে পারে, আশঙ্কায় ভুগছে বেজিং। একটি জঙ্গি সংগঠনের সদস্যরাই ওই চিনা রাষ্ট্রদূতকে খুন করতে পারে বলে চিনা প্রশাসনিক কর্তাদের আশঙ্কা। অবিলম্বে ওই চিনা প্রতিনিধির নিরাপত্তা বলয় মজবুত করতে পাক প্রশাসনকে নির্দেশ দিয়েছে চিন। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।
[ভারতকে আরও রাফালে বিক্রি করতে আসছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী]
চিনা রাষ্ট্রদূত একটি চিঠিতে গত ১৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাড়তি সুরক্ষা চেয়ে আবেদন করেছেন। চিঠির বক্তব্য, নিষিদ্ধ ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট(ETIM)-এর সদস্যরা হামলা চালিয়ে তাঁকে খুন করতে পারে। ইতিমধ্যেই ওই জঙ্গি সংগঠনের সদস্যরা পাকিস্তানে অনুপ্রবেশ করেছে। ওই রাষ্ট্রদূতের চিঠিটি একটি পাক সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পরই এই বিষয়ে হইচই শুরু হয়েছে। কোটি কোটি ডলারের ‘চিন-পাকিস্তান ইকোনমিক করিডর’-এর শীর্ষকর্তা পিং ইং ফি পাক প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।
এই পিং ফি-ই পাকিস্তানে নিযুক্ত চিনা প্রতিনিধি ও কর্মরত বা ভ্রমণরত চিনা নাগরিকদের নিরাপত্তার বিষয়টির দেখভাল করেন। সূত্রের খবর, আফগানিস্তানে নিযুক্ত চিনা প্রতিনিধি ইয়াও জিংকে সম্প্রতি পাকিস্তানে পাঠানো হয়। গত তিন বছর ধরে ওই পদে কর্মরত ছিলেন সান ওয়েডং। সম্প্রতি তিনি দেশে ফিরে গেলে তাঁর পদে স্থলাভিষিক্ত হন ইয়াও। তাঁরই জীবন এখন সংকটে। পিং ইং ফি অবিলম্বে পাক প্রশাসনকে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। সন্দেহভাজন জঙ্গির নাম আবদুল ওয়ালি বলে জানিয়েছেন তিনি। তার পাসপোর্ট অবিলম্বে বাজেয়াপ্ত করে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পিং। গ্রেপ্তারির পর ওই জঙ্গিকে চিনের হাতে তুলে দেওয়ারও দাবি করেছেন তিনি। এই বিষয়ে পাক বা চিনা প্রশাসনিক মহলের কোনও কর্তাই প্রকাশ্যে মুখ খুলতে চাননি।
[ভারতীয় বায়ুসেনাকে অত্যাধুনিক ড্রোন বিক্রিতে রাজি আমেরিকা]
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির