সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথম সম্পূর্ণ চিনা প্রযুক্তি ও দেশীয় যন্ত্রাংশে নির্মিত রণতরী নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল বেজিং৷ চিনের মহাগুরুত্বপূর্ণ জলসীমাকে সুরক্ষিত করতে ও দেশের প্রতিরক্ষা দপ্তরের সাফল্যকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতেই এই সময় নয়া রণতরী প্রকাশ্যে আনল বেজিং, মনে করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা৷
বুধবার চিনের উত্তরে দালিয়ান বন্দর থেকে মহা সমারোহে ৫০ হাজার টনের নয়া রণতরীটি যাত্রা শুরু করল৷ ২০১৩ সালে এই রণতরীটি নির্মাণের কাজ শুরু হয়৷ ২০২০-র মধ্যে চিনা নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে এই রণতরী তুলে দেওয়া হবে৷ তার আগে চলবে রুটিন মাফিক প্রক্রিয়া৷ চিনা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য ফ্যান চ্যাংলং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ চিনের পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠা দিবসের মাত্র তিন দিনের মধ্য এই রণতরী উদ্বোধন করায় অনেকেই বলছেন, আন্তর্জাতিক মহলকে কড়া বার্তা দিল চিন৷
Have a look of China’s 2nd aircraft #carrier, also 1st domestically-built one, launched in Liaoning, NE #China pic.twitter.com/jDmEBtlxn0
— China Xinhua News (@XHNews) April 26, 2017
এই নয়া রণতরীটির আদল সোভিয়েত কাজনেতসভ ক্লাস ডিজাইনের৷ এর কর্মদক্ষতা অনেকটা মার্কিন নিউক্লিয়ার পরিচালিত রণতরীগুলির মতো৷ বিতর্কিত দক্ষিণ চিন সাগরে অতন্দ্র প্রহরীর মতোই সজাগ থাকবে এই নয়া রণতরী, দাবি চিনের সরকারি সংবাদ সংস্থার৷ এরকমই আরও দুটি রণতরী তৈরির কাজ চলছে চিনের দু’টি বন্দরে৷ যার মধ্যে একটি ১ লক্ষ টনের মার্কিন রণতরী নিমিতজ ক্লাসকেও টক্কর দিতে পারবে৷ ওই রণতরীর ডেকে যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে ও জ্বালানি ভরতে পারবে৷ তবে ভারত, জাপান ও তাইওয়ান চিনের এই নয়া রণতরীকে হুমকি হিসাবেই দেখছে৷
China launched its second aircraft carrier Wednesday morning in northeast China’s Dalian shipyard in Liaoning Province pic.twitter.com/GS7tnSZlac
— China Xinhua News (@XHNews) April 26, 2017
সর্বশেষ খবর
-
ভরা মেট্রোয় মহিলা সহযাত্রীর শ্লীলতাহানি বাংলার ক্রিকেট কোচের! জেল হেফাজতের নির্দেশ
-
১২ রাজ্যের SIR খসড়া তালিকা প্রকাশ কমিশনের, উধাও আরও সাড়ে ১১ শতাংশ ‘ভোটার’
-
মুক্তিযুদ্ধ ২.০! বাঙালি নয়, এবার পাকিস্তানের মানচিত্র পালটে দেবে বালোচরা
-
খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর