Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
China

ধুঁকছে চিনের অর্থনীতি! কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস

আগামী অর্থবর্ষে চিনের আর্থিক বৃদ্ধি পূর্বাভাস ঘিরে বেড়েছে উদ্বেগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৩, ১৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৩, ১৩:০৯

options
link
ধুঁকছে চিনের অর্থনীতি! কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস zoom

সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পর চিন। ধুঁকছে বেজিংয়ের অর্থনীতি! আগামী অর্থবর্ষে চিনের আর্থিক বৃদ্ধি পূর্বাভাস ঘিরে বেড়েছে উদ্বেগ। আগামী অর্থবর্ষে চিনের আর্থিক বৃদ্ধি হতে পারে ৫ শতাংশ। জানিয়েছে জিনপিংয়ের প্রশাসন। যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। অথচ লাফিয়ে বেড়েছে সামরিক খাতের খরচ। যা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।

শুরু হয়েছে চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেস বা এনপিসি। শুরুতেই কংগ্রেসে ২০২৩ অর্থবছরের জন্য খসড়া বাজেট ঘোষণা করেছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সেখানেই বলা হয়েছে, চিনের আর্থিক বৃদ্ধি হতে পারে ৫ শতাংশ। তাঁর দাবি, কোভিডের কারণ গত কয়েক বছর ধরে থমকে উৎপাদন। এর মাঝে এই আর্থিক বৃদ্ধির পূর্বাভাস যথেষ্ট ভাল বলেই দাবি করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘মুসলিম বিদ্বেষের বদলা চাই, দক্ষিণ ভারতে সক্রিয় মুজাহিদিনরা’, মুখপত্রে হুঁশিয়ারি IS-এর]

তিনি বলেছেন, “ধীরগতিতে হলেও চিনের অর্থনীতি পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রুত তার পুরনো গরিমা পুনরুদ্ধার করবে। সেই পূর্বাভাস দেখা যাচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, নতুন বাজেট কর্মসংস্থানের হদিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, শহরাঞ্চলে নতুন আরও ১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রামাঞ্চলে বেকারত্বের হার সাড়ে ৫ শতাংশে নামিয়ে আনা যাবে।

তাৎপর্যপূর্ণভাবে, চিনের ২০২৩ সালের বার্ষিক সামরিক খসড়া বাজেট ৭.২ গুণ বেড়েছে। প্রায় ১ লক্ষ ৫৫ হাজার কোটি ইউয়ান বা ২২৪ বিলিয়ন ডলার। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে যৌনতার প্রস্তাব, রাজি না হওয়ায় ব্রেসলেট চুরি! কাঠগড়ায় যৌনকর্মী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.