Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

মিসাইল, ট্যাঙ্ক-সহ ভয়ানক মারণাস্ত্র বানাতে পাকিস্তানকে সাহায্য করবে চিন

পাকিস্তানকে ভয়ানক মারণাস্ত্র বানাতে সাহায্য করবে কমিউনিস্ট দেশটি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০১৭, ১০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০১৭, ১০:৪৪

options
link
মিসাইল, ট্যাঙ্ক-সহ ভয়ানক মারণাস্ত্র বানাতে পাকিস্তানকে সাহায্য করবে চিন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যিক সুরক্ষার ছলে ইতিমধ্যে গদর বন্দরকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে চিন৷ শুধু ভারতের দোরগোড়ায় সৈন্য মোতায়েনই নয়, এবার প্রকাশ্যে পাকিস্তানকে ভয়ানক মারণাস্ত্র বানাতে সাহায্য করবে কমিউনিস্ট দেশটি৷

চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার পাক সেনাপ্রধান কামার বাজওয়া ও চিনা সামরিক কর্তাদের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷ ওই বৈঠকে স্থির হয়, পাকিস্তানকে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ট্যাঙ্ক, বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাতে সাহায্য করবে বেজিং৷ এছাড়াও FC-1 জিয়াওলং নামের যুদ্ধবিমান নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে পাকিস্তানকে৷ এছাড়াও, সন্ত্রাস বিরোধী অভিযানে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তুলবে দুই দেশ বলেও জানিয়েছে চিনা সংবাদমাধ্যম৷

Advertisement

[অনেক সিরিয়ালই সমাজের পক্ষে স্বাস্থ্যকর নয়: রাজ্যপাল]

এদিন, চিন-পাকিস্তান বাণিজ্যিক করিডরের সুরক্ষার আশ্বাসও দেয় ইসলামাবাদ৷ চিনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মাসুদ খালিদ জানিয়েছেন,  গদর বন্দরের সুরক্ষায় পনেরো হাজার সেনা মোতায়েন করতে চলেছে পাকিস্তান৷ এছাড়াও জলপথে বন্দরটির সুরক্ষার ভার নিচ্ছে পাক নৌসেনা৷ পাকিস্তানকে ভয়ানক সব মারণাস্ত্র দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে এক চিনা সামরিক আধিকারিক জানিয়েছেন, আল কায়দা ও তালিবান সন্ত্রাসবাদীদের হামলায় জর্জরিত পাকিস্তান৷ তাই দেশের সুরক্ষা ও শান্তি বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নিয়েছে চিন৷

[কীভাবে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]

তবে বাণিজ্য ও শান্তির দোহাই দিলেও ভারতের চারপাশে সামরিক ঘাঁটি বানিয়ে ঘিরে ফেলতে চাইছে চিন এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল৷ ভারত মহাসাগরে ইতিমধ্যে ঘোরাফেরা শুরু করেছে চিনা রণতরীগুলি৷ তবে এবার তৈরি ভারতও৷ ইতিমধ্যে আমেরিকা, জাপান ও ভিয়েতনামের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে দিল্লি৷ সম্প্রতি , ভিয়েতনামের সেনাকে প্রশিক্ষণও দিচ্ছে ভারতীয় সেনা৷ যাই হোক না কেন, সরাসরি আগ্রাসনের পথে হাটবে না চিন বলেই মনে করছেন একাংশ সামরিক বিশেষজ্ঞ৷

[কীভাবে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.