সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কুমির তোর জলকে নেমেছি৷” ভাইরাল হয়ে যাওয়া এই ছবিগুলো দেখলে ছোটবেলার কুমির-ডাঙা খেলার কথা মনে পড়ে যাবে৷ জলের মধ্যে একসঙ্গে কিলবিল করছে প্রায় ২০-৩০ টা কুমির৷ আর তাদের মাঝখানে খানিকটা উঁচুতে ছোট্ট ডাঙায় দাঁড়িয়ে পর্যটকরা৷ না, জোর করে বা বিপদে পড়ে নয়৷ বন্য সরীসৃপদের কাণ্ডকারখানা কাছ থেকে উপভোগ করতেই জমায়েত হয়েছেন এই চিনা পর্যটকরা৷

থাইল্যান্ডের চোনবুরিতে এলিফ্যান্ট কিংডমে কুমিরের চাষ করা হয়৷ সেখানেই পর্যটকদের জন্য কুমীর দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে৷ কী এই ব্যবস্থা? জলের মধ্যে একটি ছোট্ট লোহার গ্রিলে ঘেরা জায়গা৷ খাঁচাও বলা যেতে পারে৷ যেখানে একসঙ্গে ১০-১৫ জন পর্যটকরা একসঙ্গে দাঁড়িয়ে কুমির দেখতে পারেন৷ শুধু চোখের দেখাই নয়, বঁড়শিতে মাংসের টুকরো গেঁথে কুমিরকে খাওয়াতেও পারবেন তাঁরা৷ মাংসের টুকরোর গন্ধে পর্যটকদের অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় কুমিরের দল৷ এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা চেটেপুটে উপভোগ করছেন পর্যটকরাও৷
এক ট্যাক্সি চালক এই দৃশ্যের ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেন৷ কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ এলিফ্যান্ট কিংডম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তায় কোনও ঘাটতি রাখা হয় না৷ তবে বিষয়টি কতটা সুরক্ষিত, তা খতিয়ে দেখবে পুলিশ৷ তার জন্য আগামী ৯০ দিন পর্যটকদের জন্য এই জায়গাটি বন্ধ রাখা হবে৷
সর্বশেষ খবর
-
এই মূর্তির জন্যই হয় বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ! প্রতাপাদিত্যর যুদ্ধজয়ের রাধাকৃষ্ণ নবান্ন হেফাজতে
-
‘দুর্বল’ সিআইএসএফের বিরুদ্ধে ধারাবাহিকতাই লক্ষ্য মোহনবাগানের, খেলবেন মিগুয়েল-জেমি?
-
বউদিকে বউ সাজিয়ে ৩ লাখ লোন! ঋণদাতা সংস্থা কিস্তি আদায়ে যেতেই ‘কীর্তি’ ফাঁস, তারপর…
-
উত্তরপ্রদেশের গঙ্গায় মাছের রাজা! কয়েক দশক পর গাজিপুরে ইলিশ দর্শনে উচ্ছ্বসিত মৎস্যবিজ্ঞানীরা
-
চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, শর্ত কী?