সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাশেম সোলেমানি হত্যার হোতা এক শীর্ষ CIA আধিকারিক। জল্পনা উসকে মঙ্গলবার এমনটাই দাবি করেছে ইরান।
তেহরানের দাবি, ‘কাডস ফোর্স’-এর জেনারেল সোলেমানির হত্যার ‘ব্লু-প্রিন্ট’ তৈরি করেছিলেন মাইকেল ডি আন্দ্রেয়াস। মার্কিন গুপ্তচর সংস্থা CIA-এর এই শীর্ষ আধিকারিকই গোটা অপারেশন নিয়ন্ত্রণ করেছিলেন। গত সোমবার আফগানিস্তানের গজনি প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর এক বিমান ভেঙে পড়ে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে আন্দ্রেয়াসের। ইরানের দাবিকে সমর্থন জানিয়েছে রুশ গোয়েন্দা বিভাগও। এদিকে, এই বিতর্কে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি ওয়াশিংটন।
সংবাদ সংস্থা সিএনএন সূত্রে খবর, বিমানটির ধ্বংসাবশেষ থেকে দুই যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও তাঁদের পরিচয় জানায়নি পেন্টাগন। তাৎপর্যপূর্ণভাবে একসঙ্গে দু’টি বিমান ভেঙে পড়েছিল বলে দাবি করেছে তালিবান। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে মার্কিন সেনা। সূত্রের খবর, সোমবার ভেঙে পড়া বিমানটি ছিল E-11A। এটি মূলত সংযোগ স্থাপনকারী বিমান। আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় এই বিমানের মাধ্যমেই যোগাযোগ চালায় মার্কিন সেনা।
উল্লেখ্য, চলতি মাসের শুরু দিকেই বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের শীর্ষ সামরিক কর্তা কাশেম সোলেমানি-সহ আটজনকে খতম করেছে আমেরিকা। তারপর থেকেই মধ্যপ্রাচ্যে আরও ঘোরাল হয়ে উঠছে পরিস্থিতি। এই ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে সরব হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। ইরাকের সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলেছে আমেরিকা বলেও অভিযোগ জানান তিনি।
আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। আমেরিকাকে এর মূল্য চোকাতে দিতে হবে বলে হুমকি দিয়েছিলেন খামেনেই। বাড়তে থাকা উত্তেজনার ফলে ইরাক, কুয়েত-সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকায় অতিরিক্ত ৩ হাজার ৫০ সেনা মোতায়েন করেছে আমেরিকা। এই মুহূর্তে কার্যত বারুদের স্তূপের উপর রয়েছে গোটা অঞ্চলটি। ফলে যে কোনও মুহূর্তে প্রবল বিস্ফোরণ ঘটতে পারে মধ্যপ্রাচ্যে।
[আরও পড়ুন: বাগদাদে মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল বিধ্বংসী রকেট, ইরানের হাত দেখছে পেন্টাগন]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’