সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের তখতে বসতে ডোনাল্ড ট্রাম্পকে গোপনে সাহায্য করেছে রাশিয়া৷ ২০১৬-র মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রুশ মদত পেয়েছেন ধনকুবের ট্রাম্প, একটি রিপোর্টে এ কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ৷ ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এই খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে৷
প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে বেকায়দায় ফেলতে সাহায্য করেছিল রাশিয়া৷ উইকিলিকস-এর কাছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির মহা গুরুত্বপূর্ণ ই-মেল হ্যাক করে পৌঁছে দিয়েছেন, এমন বেশ কয়েকজন ব্যক্তির সন্ধান পেয়েছে সিআইএ৷ যাঁদের সঙ্গে রুশ সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে৷ সিআইএ-র রিপোর্ট মোতাবেক, রুশ গুপ্তচররা ট্রাম্পকে জেতাতে ও হিলারিকে হারাতে প্রত্যক্ষভাবে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে কারচুপি করেছে৷ ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন সেনেটরদের সামনে এই রিপোর্ট পেশ করেছে সিআইএ৷ তবে সিআইএ-কে এ বিষয়ে প্রশ্ন করা হলে, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি সিআইএ৷
সর্বশেষ খবর
-
গান্ধীর সঙ্গে হাজতবাস, ১০০ বছর বয়সেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন কলকাতার বিপ্লবী সইফউদ্দিন
-
সূচি ঘোষণার পরেও বদলে যাচ্ছে দিনক্ষণ! গণেশ চতুর্থীতে ভারত-আফগানিস্তান লড়াই?
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের
-
ভুলত্রুটির নালিশ কোথায় জানাবে আমজনতা? ঠিক করতে হবে অভিযুক্ত হাসপাতালকেই, কড়া নির্দেশ রাজ্যের