সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় ভিলেনকে তাড়া করার সময় দেখা যায়, পুলিশ অধিকাংশ সময়ই পিছিয়ে পড়ে৷ তাঁদের কাছে না থাকে ঝাঁ চকচকে গাড়ি, না সেই গাড়ির গতি কখনও ভিলেনের গাড়িকে হারাতে পারে! অন্তত এমনটাই দেখে অভ্যস্ত এ দেশের দর্শক তথা সাধারণ মানুষ৷
কিন্তু দুবাই পুলিশের গাড়ির ভাণ্ডার দেখলে আপনার এই ধারণা সম্পূর্ণ বদলে যাবে৷ সংযুক্ত আরব আমিরশাহীর সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে পুলিশের ভাঁড়ারে সম্প্রতি এসেছে একগুচ্ছ নতুন আধুনিক গাড়ি৷ এক ফেসবুক পোস্টে সেই গাড়ির সম্পূর্ণ তালিকা আপলোড করেছে দুবাই পুলিশ৷ এ শহরে নীল-সাদা রঙের পুলিশের গাড়ি তো আপনি দেখেছেন৷ অনেকটা সেই ধাঁচেই দুবাই পুলিশের গাড়ির রং সবুজ-সাদা৷ কিন্তু গতি ও বিলাসিতায় কলকাতা পুলিশকে অন্তত ১০ গোল দেবে দুবাই৷ একনজরে দেখে নিন দুবাই পুলিশের গাড়ির বিপুল ভাণ্ডার৷
১. অ্যাস্টন মার্টিন ওয়ান-৭৭
২. অডি আর ৮

৩. বেন্টলি কন্টিনেন্টাল জিটি
৪. বিএমডব্লিউ আই ৮

৫. বিএমডব্লিউ এম ৬
৬. মার্সিডিজ বেঞ্জ জি ৬৩ এএমজি

৭. বুগাটি ভেরন
৮. ফেরারি এফএফ

৯. কাস্টমাইজড ফোর্ড
১০. ল্যাম্বর্গিনি

১১. লেক্সাস আরসি-এফ
১২. মার্সিডিজ বেঞ্জ এসএলএস এএমজি

সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়