সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশা্র কারণে তাঁদের কঠিন হতে হয়। অপরাধী বা তাঁর পরিবারের প্রতি কোনও আবেগ দেখানো সাজে না। কিন্তু, হাজার হোক, তিনি তো একজন মহিলা। তাই আদালতে এক বিচারাধীন আসামীর শিশুসন্তানকে খিদের জ্বালায় কাঁদতে দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারেননি চিনের এক মহিলা পুলিশ আধিকারিক। আদালতের কক্ষের বাইরে নিয়ে গিয়ে শিশুটিকে স্তন্যদান করলেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ঘটনার ছবি পড়েছে গোটা বিশ্বে। মহিলা পুলিশের মানবিক আচরণ হৃদয় ছুঁয়ে গিয়েছে বহু মানুষের।
[‘জঙ্গি নাও কুলভূষণ দাও’, পাকিস্তানের কাছে নয়া প্রস্তাব]
ঘটনাটি ঘটেছে শাংজি প্রদেশে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেখানকার একটি আদালতে মামলার শুনানি চলছিল। আসামীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন এক মহিলা। আদালতে কক্ষেই ছিল ওই মহিলার চারমাসের শিশুসন্তান। আচমকাই খিদের কাঁদতে শুরু করে শিশুটি। বহু চেষ্টা করেও কান্না থামানো যায়নি। এরপরই মায়ের অনুমতি নিয়ে শিশুটিকে আদালত কক্ষের বাইরে নিয়ে গিয়ে স্তন্যদান করেন লিনা হাও নামে চিনের এক মহিলা পুলিশ আধিকারিক। আদালতে কক্ষের বাইরে এককোণে চেয়ার বসে শিশুটিকে যখন স্তন্যদান করছিলেন লিনা, তখন তাঁর ছবি তোলেন ওই মহিলা পুলিশ আধিকারিকের এক সহকর্মী। ছবিটি সোশ্যাল মিডিয়া পোস্টও করে দেন তিনি। শেয়ার করে ছবিটি সারা বিশ্বে ছড়িয়ে দেন নেটিজেনরা।
[প্রতিবেশী দেশের উসকানিতেই রোহিঙ্গা জঙ্গিদের হাতে মৃত্যু হিন্দুদের!]
জানা গিয়েছে, সদ্য মা হয়েছেন লিনা হাও নামে ওই চিনা মহিলা পুলিশ আধিকারিক। তিনি বলেন, ‘আমি নিজে একজন মা। তাই ওই শিশুটির মা কতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, সেটা আমি বুঝতে পেরেছিলাম। মনে হয়েছিল, শিশুটিকে শান্ত করার জন্য কিছু করা উচিত।’ লিনা হাওয়ের দাবি, তাঁর জায়গায় যদি অন্য কোনও মহিলা পুলিশ আধিকারিক থাকতেন, তাহলে তিনিও একই কাজ করতেন। জানা গিয়েছে, ওই শিশুটির মায়ের বিরুদ্ধে ভুয়ো অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আদালতে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন তিনি। তাঁকে কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক।
[প্রয়াত প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা হাগ হেফনার]
সর্বশেষ খবর
-
একেই বলে লড়াই! নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে আটকে দিলেন ভোজিনহারা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার