সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভ্যতা যত এগিয়েছে যৌনতায় গোপনীয়তাকে তত আপন করে নিয়েছে মানুষ। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা যেন মনে করাচ্ছে এখন ফের উলটো পথে হাঁটা শুরু হয়েছে। কদিন আগেই বিমানে হাজারও চোখের সামনেই সঙ্গমে মেতেছিলেন এক যুগল। আর এবার রেসের ময়দানে সঙ্গমে লিপ্ত হল আরও এক যুবক-যুবতী। সে ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই ছড়াল চাঞ্চল্য।

কী দেখা গিয়েছে সে ভিডিওটিতে? ভাইরাল ভিডিওটি জানাচ্ছে, রাখঢাক, সভ্যতা-ভব্যতাকে কোনও পাত্তাই দেননি ওই তরুণ-তরুণী। জাস্ট উড়িয়ে দিয়েছেন সবরকম গোপনীয়তা। রেসের ময়দানে একটি তাঁবুর পিছনের দিকে প্রকাশ্য দিবালোকেই একেবারে সঙ্গমে লিপ্ত হয়েছেন তাঁরা। ধরা পড়ে যাওয়ার কোনও ভয় নেই চোখে-মুখে। বরং প্রত্যাশামতোই প্রকাশ্যে এই যৌনতার অনুভব তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তাঁরা।

স্কটল্যান্ডের কেলসো রেসকোর্সের এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই মহিলার পরিচয়ও জানা গিয়েছে। মরিসা সংকুর নামে ওই মহিলা পেশায় হেয়ারড্রেসার। সঙ্গের পুরুষটি তাঁর প্রেমিক বলেই খবর। যুবকের পরিচয় জানা যায়নি। সম্ভবত তিনিও রেসের ময়দানে নিয়মিত যাত্রী বলেই অনুমান করা হচ্ছে। ঘটনার কথা স্বীকারও করে নিয়েছেন ওই মহিলা। তবে তিনি জানিয়েছেন, যৌনতার ক্ষেত্রে অন্তত এটা তাঁর সেরা অভিজ্ঞতা নয়। তাঁর বন্ধুরা জানাচ্ছেন, ওই মহিলার পরিবারের লোকজনও এ ভিডিওর কথা জানেন। তা নিয়ে যারপরনাই অস্বস্তিতে পড়েছেন ওই মহিলা। মুহূর্তের ভুলে এ কাজ তিনি করে ফেলেছেন বলেই জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। যতদূর জানা যাচ্ছে, ওই মহিলা ও তাঁর বন্ধুরা মিলে প্রথমে বেশ খানিকক্ষণ সময় কাটান। তারপর জোড়ায় জোড়ায় আলাদা হয়ে যান অনেকে। একান্ত মুহূর্ত কাটাতে চেয়েছিলেন তাঁরা। সে সময়ই সঙ্গমে লিপ্ত হয়েছিলেন মরিসা। সম্ভবত ওই যুগলের কোনও বন্ধু তাঁদের অনুসরণ করেন। তিনিই এই ভিডিও তাঁদের বন্ধুদের গ্রুপে পোস্ট করেন। পরে তা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, এঘটনার কথা পুলিশকে জানিয়েছেন তিনি, যদিও আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
ছড়িয়ে পড়েছে এই ভিডিও-
সর্বশেষ খবর
-
৩-৬ জুলাই বন্ধ নয় চিংড়িঘাটা ফ্লাইওভার, স্বাভাবিক থাকবে যান চলাচল? কী জানাল কলকাতা পুলিশ
-
চালু হবে বন্ধ ট্রমা কেয়ার, প্রস্তাবিত মেডিক্যাল কলেজ আসানসোলেই? কী জানালেন অগ্নিমিত্রা
-
‘নটোরিয়াস ক্রিমিনাল’ শওকতকে রাস্তায় ঘোরাল পুলিশ, বেজে উঠল ‘শওকত তো মাছ চোর’ গান
-
ভারতে বেড়াতে এসে পরজীবীর কবলে! ব্রিটিশ মহিলার মগজে কিলবিল করছে ফিতাকৃমি
-
কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার! বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের, জালে ৭