সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিকের ডিম আর গরু। এখন তো টক অব দ্য টাউন। গরুকে দেবতা জ্ঞানে পুজো করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু জানেন কি এই গরুকেই সবথেকে ভয়ঙ্কর প্রাণী হিসাবে মনে করা হয় ব্রিটেনে। এক সংখ্যাতত্ত্ব বলছে, ১৫ বছরে ব্রিটেনে ৭৪ জন প্রাণ হারিয়েছেন গরুর আক্রমণে।
[নারী নিরাপত্তায় স্কুলে স্কুলে চালু হচ্ছে আত্মরক্ষা কার্যক্রম]
Health and Safety Executive (HSE) -এর সমীক্ষা অনুযায়ী, শিংয়ে তুলে আছাড় মেরে বা কাউকে ধাক্কা মেরে প্রাণে মারতে গরু বা ষাঁড়েরা ওস্তাদের ওস্তাদ। পিছিয়ে নেই বাছুরের দলও। অবশ্য, যেসব গরুর ওজন এক টনের বেশি তারাই বেশি ভয়ঙ্কর। ব্রিটেনে ১৫ বছরের মধ্যে ৭৪ জন প্রাণ হারিয়েছেন এই গরুর আক্রমণে। এই জন্যই সেদেশে গরুকে ভয়ঙ্কর প্রাণীদের তালিকার শীর্ষে রাখা হয়েছে।
[জীবনধারণের জন্য কিডনি বেচতে বাধ্য হচ্ছেন এই গ্রামের বাসিন্দারা]
HSE বলছে কুকুরের থেকেও আক্রমণাত্মক গরু। প্রাণনাশকারীও বটে। তাদের সমীক্ষা বলছে, আট বছরে সাতজন মানুষ প্রাণ হারিয়েছেন কুকুরের কামড়ে। HSE এই বিপদ থেকে আগাম সতর্কতা হিসাবে কৃষকদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। কৃষকরা যেন তাদের পালিত গরু বা বাছুরকে লোকালয়ে না ছাড়েন তার পরামর্শও দিয়েছে।
[‘গোমাংসে নিষেধাজ্ঞা চেয়ে ইসলামবিরোধী কাজ করেছেন দরগা প্রধান’]
সর্বশেষ খবর
-
কলকাতার রাজপথের ক্যানভাসে ‘প্রতিবাদ আঁকলেন’ জয়া, অগ্নিমিত্রা-ঋতুপর্ণাদের সঙ্গে রাতদখলে আহসানও
-
রানার গ্রেপ্তারির পরই কোচবিহারে জালে ৩ পাক গুপ্তচর, বাংলার বুকে শিকড় ছড়িয়ে কত দূর?
-
কান টেনে মাথার হদিশ! এবার টুলু-কানেকশন খুঁজতে অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশও
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ৫’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর