সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক ও রাজনীতিবিদ সনৎ জয়সূর্য৷ তবে এবার একটু ভিন্ন কারণে৷ প্রাক্তন প্রেমিকার সঙ্গে জয়সূর্যের একটি সেক্স টেপ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ ভিডিও-য় দেখা যাচ্ছে, প্রাক্তন লঙ্কা অধিনায়কের সঙ্গে তাঁর এক্স গার্লফ্রেন্ডের ‘লাভ মেকিং’য়ের দৃশ্য৷ আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের দাবি, এই সেক্স টেপটি ‘রিভেঞ্জ পর্ন’ হিসাবে নেটে ছড়িয়ে দেওয়া হতে পারে৷ এই সেক্স টেপে জয়সূর্যর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যাঁকে দেখা যাচ্ছে, তিনি এক ধনকুবেরের বর্তমান স্ত্রী ও জয়সূর্যর প্রাক্তন প্রেমিকা৷ তিনিই এই ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারেন বলে খবর৷
[অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন?]

তবে যে মহিলাকে ওই টেপে দেখা যাচ্ছে, তাঁর পাল্টা অভিযোগ, খোদ জয়সূর্যই তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস করে দিয়েছেন৷ তাঁর আরও দাবি, শ্রীলঙ্কার এক মন্দিরে তাঁদের বাগদান পর্ব মিটে গিয়েছিল৷ শ্রীলঙ্কান মিডিয়ায় খবর, এই মুহূর্তে সে দেশের ন্যাশনাল সেন্টার ফর সাইবার সিকিউরিটি ওই টেপটি কোথা থেকে ছড়িয়েছে তার তদন্তে নেমেছে৷ জয়সূর্য ঘনিষ্ঠদের অবশ্য দাবি, তারকা ক্রিকেটারের সম্মানহানি করতেই ওই ধরনের সেক্স টেপ হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়েছে তাঁর শত্রু ও সমালোচকরা৷ কলম্বো টেলিগ্রাফ-এর খবর মোতাবেক, ভিডিও-য় যে পুরুষকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে তিনি জয়সূর্যর মতো দেখতে এক ‘ডামি’ বলে দাবি করেছেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক৷ তবে এই ঘটনা শ্রীলঙ্কায় এখন আলোড়ন ফেলে দিয়েছে৷ গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে৷ বিখ্যাত ক্রিকেটার ছাড়াও রাজাপক্ষে জমানায় শ্রীলঙ্কার গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন জয়সূর্য৷ তাঁকে শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দেশবন্ধু’ পুরস্কারে ভূষিত করা হয়েছে৷
[স্মার্টফোনে চার্জ থাকছে না? এখনই ‘আন-ইনস্টল’ করুন এই ১০ অ্যাপ]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?