ভয়ংকর তাপপ্রবাহের কবলে গোটা ইউরোপ। গরমে হাঁসফাঁস অবস্থার আমজনতার। ফ্রান্স-সহ জার্মানি, ইটালি, ব্রিটেন, পর্তুগাল-সহ ইউরোপের বেশির ভাগ দেশেই একই ছবি। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে স্পেনে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন।
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোমবার ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪২ ডিগ্রি সেলসিয়াসে। মধ্য ফ্রান্সের পইটিয়ার্সে তাপমাত্রা পৌঁছয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে। ফ্রান্সের আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যে রাজধানী প্যারিসেও তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ফ্রান্সে এখনও পর্যন্ত ৪ শিশু-সহ কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। গোটা ইউরোপের মধ্যে ফ্রান্সের অবস্থা সবচেয়ে খারাপ। তাপপ্রবাহের জেরে স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ফ্রান্সের পাশাপাশি গরমে পুড়ছে ব্রিটেন, ইটালি স্পেনও। ব্রিটেনে তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসেলিয়াস। আগামী কয়েকদিনের মধ্যে সেখানেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ব্রিটেনজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, গত রবিবার পর্যন্ত স্পেনে মৃত্যু হয়েছে ২১২ জনের। অত্যাধিক গরমে নাজেহাল অবস্থা পর্তুগাল এবং বেলজিয়াম। তাপপ্রবাহের কবলে পড়ে জার্মানিতে মৃত্যু হয়েছে ৫ জনের।
সর্বশেষ খবর
-
‘হঠাৎ বিকট শব্দ’, হুড়মুড়িয়ে ভাঙল জানলার কাচ! এবার প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসেও ইটবৃষ্টি
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে
-
অভ্যাসমতো সেঞ্চুরি কোহলির! শতরান গিলেরও, ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর, ঘেরাও-বিক্ষোভ বিজেপির! ‘জঙ্গলরাজ’, মন্তব্য কং বিধায়কের