সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই খারাপ হচ্ছে টেক্সাসের পরস্থিতি। বন্যা ও ভূমিধসের জেরে সেন্ট্রাল টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪। সবচেয়ে খারাপ অবস্থা কের কাউন্টির। সেখানে এখনও পর্যন্ত ২৮ জন শিশু-সহ ৮৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তাছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। এই পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গত ৪ জুলাই (শুক্রবার) হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। সেদিনই টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্য়া ধ্বংসাত্মক রূপ নেয়। সতর্কবার্তা দেওয়ার সময়ই মেলেনি। পরিবেশবিদরা বলছেন, টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় বিপর্যয়।
এই বিপর্যয়ের মধ্যেই খারাপ খবর শুনিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টেক্সাসের বিভিন্ন অঞ্চলে আরও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। তারই মধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে কাউন্টিতে যে ২৮ জন শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে তারা সকলে একটি সামান ক্যাম্পে যোগ দিতে এসেছিল বলে জানা গিয়েছে। এই বন্যাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০০ বছরের ইতিহাসে এমন বিপর্যয় দেখা যায়নি।
সর্বশেষ খবর
-
সম্মুখ সমরে সইফ-অক্ষয়, কেমন হল ‘হ্যায়ওয়ান’? রইল রিভিউ
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!