সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৪০ জন আফগান সেনার৷ শুক্রবারে হওয়া ওই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আফগান সরকারের এক আধিকারিক৷ নামপ্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক জানিয়েছেন, আহত সৈনিকদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকাজনক৷ তবে সরকারি ভাবে এখনও মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি৷
[বাংলাদেশের ঝিনাইদহে অব্যাহত জঙ্গিদমন অভিযান, চলছে গুলির লড়াই]
শুক্রবার সন্ত্রাস জর্জরিত আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে একটি সেনাঘাঁটিতে হামলা চালায় তালিবান জঙ্গিরা৷ জানা গিয়েছে, সেনা উর্দি পরে প্রায় ১০ তালিবান জঙ্গি সেনা ঘাঁটিতে ঢুকে গুলি চালাতে শুরু করে৷ ওই সময় রাতের খাবার খাচ্ছিলেন আফগান সৈনিকরা তাই অনেকের হাতেই ছিল না কোনও অস্ত্র৷ তাই পাল্টা হামলা করার আগেই মারা পরেন অনেকে৷ এই হামলার দায় স্বীকার করেছে তালিবান৷ ওই জঙ্গিগোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছে শীর্ষ তালিবান জঙ্গি নেতাদের হত্যার বদলা নিতে এই হামলা চালিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনটি৷
[জানেন কি, হার্ট অ্যাটাকের এক মাস আগে জানান দেয় শরীর?]
হামলার সময় ওই সেনাঘাঁটিতে ছিলেন বেশ কয়েকজন ন্যাটো উপদেষ্টা৷ জঙ্গিদের বিরুদ্ধে আফগান সৈনিক দের প্রশিক্ষণ দেওয়ার কাজে তাদের নিযুক্ত করা হয়েছে৷ তবে এই হামলায় কোনও বিদেশি সৈনিক বা আধিকারিকের মৃত্যু হয়নি বলে জানিয়েছে প্রশাসন৷
সর্বশেষ খবর
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক
-
শেষ ষোলোয় উঠে মাঠেই নৌকো বাইলেন হালান্ডরা, ভাইকিং রো’র নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?