সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে উগ্রপন্থার দিকে ঝোঁক বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। অভিযোগ ছিল প্রচুর। সেই ক্ষোভই করাচি প্রেস ক্লাবের সামনে উগরে দিলেন বিক্ষোভকারীরা। তাদের বিক্ষোভের নিশানায় ছিল পাকিস্তান সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর জন্য বিশ্বের দরবারে দেশের মাথা নত হচ্ছে বলে দাবি করেন এই বিক্ষোভকারীরা।
[‘সারপ্রাইজ’ দেওয়ার নামে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী!]
জিয়া সিন্ধ মুত্তাহিদা মাহাজ সংগঠন করাচি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায়। রবিবার টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, সন্ত্রাসের জন্য পাক সেনা দায়ী বলে শ্লোগান দিচ্ছেন সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ সেনার উর্দিতে সন্ত্রাস চালাচ্ছে পাক সেনা। পাকিস্তানের মধ্যে যত সন্ত্রাসমূলক কাজ হয়, তার পিছনে সেনার ভূমিকা আছে।

এর পাশাপাশি, পাকিস্তান থেকে সিন্ধ প্রদেশ আলাদা করার দাবিও জানান তাঁরা। এর আগে, জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সামনে বিশ্ব সিন্ধি কংগ্রেসের সদস্যরাও একই দাবিতে বিক্ষোভ দেখান। সিন্ধ প্রদেশে অকথ্য অত্যাচার চালাচ্ছে পাক সেনা, এমনই অভিযোগ ছিল তাঁদের। এই বিক্ষোভে যোগ দিয়েছিল বালোচিস্তান প্রদেশের বেশ কয়েকজন বিক্ষোভকারী। জুনের ১৪ তারিখ হওয়া আন্দোলনে গিলগিট, বালটিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীরাও উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা।
[পাত্রপক্ষ গো-মাংস খেতে চাওয়ায় বিয়েই ভাঙল পাত্রীর পরিবার]
প্রদেশের স্বাধীনতা দাবি ছাড়াও সিন্ধ প্রদেশের রাজনৈতিক সমাজকর্মীদের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করার আর্জি জানান। সিন্ধ, বালোচিস্তানের নাগরিকদের ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও প্রকাশ্যে আসা জরুরি বলে বক্তব্য রাখেন তারা। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরেরও বিরোধিতা করা হয় এই আন্দোলন থেকে। তাদের মতে এই সব জায়গায় মানবাধিকার যেভাবে লঙ্ঘন করা হচ্ছে, তা অমানবিক। গত তিন মাসে সিন্ধি সমাজকর্মীদের ক্রমাগত হেনস্থা করা হচ্ছে বলেও বিক্ষোভের মঞ্চ থেকে আওয়াজ তোলা হয়।
একের পর এক সমাজকর্মী অপহরণের ঘটনায় কার্যত হাত গুটিয়ে বসে আছে পুলিশ প্রশাসন এবং বিচারবিভাগও নিষ্ক্রিয় বলে অভিযোগ তাদের। তাদের আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই বিক্ষোভকারীরা।
সর্বশেষ খবর
-
৩-৬ জুলাই বন্ধ নয় চিংড়িঘাটা ফ্লাইওভার, স্বাভাবিক থাকবে যান চলাচল? কী জানাল কলকাতা পুলিশ
-
চালু হবে বন্ধ ট্রমা কেয়ার, প্রস্তাবিত মেডিক্যাল কলেজ আসানসোলেই? কী জানালেন অগ্নিমিত্রা
-
‘নটোরিয়াস ক্রিমিনাল’ শওকতকে রাস্তায় ঘোরাল পুলিশ, বেজে উঠল ‘শওকত তো মাছ চোর’ গান
-
ভারতে বেড়াতে এসে পরজীবীর কবলে! ব্রিটিশ মহিলার মগজে কিলবিল করছে ফিতাকৃমি
-
কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার! বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের, জালে ৭